ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রানওয়েতে ট্রাকের সঙ্গে উড়োজাহাজের সংঘর্ষ, নিহত ২ (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:১১, ১৯ নভেম্বর ২০২২
রানওয়েতে ট্রাকের সঙ্গে উড়োজাহাজের সংঘর্ষ, নিহত ২ (ভিডিও)
ছবি: সংগৃহীত

উড়ার সময় রানওয়েতে হঠাৎ সামনে চলে আসা ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে একটি উড়োজাহাজে আগুন লেগেছে। এ ঘটনায় ট্রাকে থাকা দুজন ফায়ার ফাইটার নিহত হয়েছেন। 

শুক্রবার পেরুর রাজধানী লিমার জরগে চেবেজ আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে এ দুর্ঘটনা ঘটে। 

সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, উড়োজাহাজের যাত্রী ও ক্রুরা সবাই নিরাপদে আছেন। কিন্তু ট্রাকের মধ্যে থাকা দুজন ফায়ার ফাইটার নিহত হয়েছেন। 

Advertisement

উড়োজাহাজ ও ট্রাকের মধ্যে সংঘর্ষের বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একটি ভিডিওতে দেখা যায়, যাত্রীবাহী উড়োজাহাজটি বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাক দুমড়েমুচড়ে যায়। অন্য ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজে আগুন ধরেছে এবং অল্প করে কালো ধোঁয়া বের হচ্ছে।

পেরুর লাতাম বিমান এয়ারলাইনের তথ্যানুযায়ী, এলএ ২২১৩ ফ্লাইটটি লিমা-জুলিসা রুটে যাচ্ছিল। ফ্লাইটটি উড়ার সময় রানওয়েতে ট্রাক সামনে পড়লে উড়োজাহাজের ইঞ্জিনে আগুন ধরে যায়। এ ঘটনার পর উড়োজাহাজ রানওয়েতে রাখা হয় এবং উদ্ধার অভিযানের জন্য জরুরি সেবাকে ঘটনাস্থলে ডাকা হয়।

পেরুর স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, উড়োজাহাজের ২০ জন যাত্রীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজন ছিল। পরে মন্ত্রণালয় আবার জানায়, ৬১ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।    

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!