মন্দার হাত থেকে বাঁচতে টাকা জমানোর পরামর্শ দিলেন জেফ বেজোস
বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের অর্থনৈতিক পরিস্থিতি টালমাটাল। এ অবস্থায় অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের জেফ বেজোস মনে করছেন, দরজায় কড়া নাড়ছে অর্থনৈতিক মন্দা। সে কারণে মার্কিনিদের উদ্দেশে তিনি পরামর্শ দিয়েছেন, এবারের ছুটির মওসুমে টিভি, ফ্রিজ কিংবা দামি কোনো কিছু কেনার পরিকল্পনা করে থাকলে, আপাতত তা স্থগিত রাখুন। হাতে 'টাকা' জমিয়ে রাখুন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’কে দেওয়া এক সাক্ষাৎকারে বেজোস বলেছেন, অর্থনীতি যে খাতে বইছে, তাতে সব কিছু ঠিক বলে মনে হচ্ছে না। অর্থনীতির ক্রমাবনতির উদাহরণ হিসেবে তিনি সামনে রাখছেন, সাম্প্রতিককালে বড় সংস্থাগুলো থেকে ব্যাপক হারে ছাঁটাইয়ের বিষয়টিকে।
বিপদের বিষয়টিকে মাথায় রেখেই সকলের জন্য বেজোসের পরামর্শ, হাতে কিছু 'টাকা' রাখুন। পরিস্থিতির দিকে নজর রাখুন। তারপর বড় কিছু কেনার কথা ভাববেন। বিপদের দিনে এই সঞ্চয় কাজে লেগে যাবে বলে মনে করেন তিনি।
.png)
আরো পড়ুন>> তাইওয়ানকে চীনের উপহার দেওয়া সেই জায়ান্ট পান্ডার মৃত্যু
স্বভাবতই বেজোসের মতো সফল শিল্পপতির এই পরামর্শে চিন্তা পড়েছেন অনেকেই।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে এমনিতেই অর্থনৈতিক মন্দা চলছে সারা বিশ্বে। জলবায়ু পরিবর্তন এই সঙ্কটকে আরও ঘনীভূত করেছে। তার আগে এসেছে কোভিডের একের পর এক তরঙ্গ। এই প্রসঙ্গে নিজের উদ্বেগ প্রকাশ করেছেন বেজোসও।
তিনি জানিয়েছেন, তার মোট সম্পদের অর্ধেক তিনি প্রান্তিক মানুষদের জন্য দান করবেন।