দলিত নারীর পানি পান, গোমূত্রে ‘পবিত্র’ করা হলো ট্যাংক
গ্রামের একটি পানীয় ট্যাংক থেকে পানি পান করেছিলেন এক দলিত নারী। এ খবর পেয়ে গ্রামে শুরু হয় হইচই। জাত গেল, জাত গেল রব তুলে সেই ট্যাংককে পবিত্র করার উদ্যোগ নেন গ্রামের মোড়লরা। ট্যাংকটি থেকে পানি বের করে সেটি পরিষ্কার করা হলো। শুধু তাই নয়, গোমূত্র দিয়ে সেই ট্যাংক শুদ্ধ করা হয়েছে।
ভারতের কর্নাটক প্রদেশের ছমরাজনগর জেলার হেগ্গোতারা গ্রামে এ ঘটনা ঘটেছে।
মূলত কর্নাটকের বিভিন্ন গ্রামে আজও দলিত-ব্রাহ্মণ জাতি-বৈষম্য বিশেষভাবে পালন করে সেখানকার স্থানীয়রা। মূলত ছমরাজনগর জেলার হেগ্গোতারা গ্রামের প্রতিটি ট্যাংকের গায়ে লেখা রয়েছে, এখান থেকে সবাই পানি পান করতে পারেন। কিন্তু আদতে যে সেটি মেনে চলা হয় না, তারই নজির মিলল দলিত নারী পানি পান করার পর।
.png)
Tank Cleaned With Cow Urine In Karnataka After Dalit Woman Drinks Water https://t.co/ugcVDJImw8 pic.twitter.com/wtBrB3yjvU
— NDTV News feed (@ndtvfeed) November 21, 2022
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, তফসিলি সম্প্রদায়ভুক্ত ঐ দলিত নারী গত ১৮ নভেম্বর কর্নাটক প্রদেশের ছমরাজনগর জেলার হেগ্গোতারা গ্রামে একটি বিয়ে বাড়িতে যান। সেই সময়ই তিনি গ্রামের একটি পানীয় জলের ট্যাংকের কল খুলে পানি পান করেন। এ ঘটনাটি গ্রামের উচ্চবর্ণের অনেকে দেখে ফেলেন। এরপরই গ্রামের মোড়লরা রীতিমতো আলোচনা করে ট্যাংকের সব পানি ফেলে দিয়ে সেটি পরিশুদ্ধ করার সিদ্ধান্ত নেন।
তাদের মতে, দলিত নারী ট্যাংকের পানি পান করায় সেটি অপবিত্র হয়ে ছে। তাই কেবল ট্যাংকের সব পানি ফেলেই তারা ক্ষান্ত হননি, ট্যাংকে গোমূত্র ঢেলে সেটি পবিত্র করা হয়।
যদিও গ্রামের তহসিলদার আই.ই বসব্রজ বলেন, পানির ট্যাংক পরিষ্কার করা হয়েছে। তবে গোমূত্র দিয়ে সেটি পরিষ্কার করা হয়েছে কিনা ঠিক জানা নেই।
তিনি আরো দাবি করেন, কোনো নারীকে ঐ ট্যাংক থেকে পানি পান করতেও দেখা যায়নি। ভুক্তভোগী নারীর খোঁজ পাওয়া গেলে এবং সেরকম কোনো ঘটনা ঘটে থাকলে গ্রামবাসীর বিরুদ্ধে মামলা করা হবে। তবে এখনও পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।