মঙ্গলবার ভারতের জয়পুরের মহিলা চিকিৎসালয়ে এ ঘটনাটি ঘটেছে। শিশুটির জন্ম ঐ হাসপাতালে হয়েছে কিনা তা নিয়ে নিশ্চিত নন হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের সুপার আশা বর্মাকে এ প্রসঙ্গে বলেন, একটি কুকুর শিশুর লাখ মুখে নিয়ে হাসপাতালের সামনে ঘোরাঘুরি করছিল। তা দেখে পুলিশকে খবর দেওয়া হয়।
.png)
এ শিশুর জন্ম কোথায় তা নিয়ে হাসপাতালেও তদন্ত শুরু করা হবে বলে জানিয়েছে পুলিশ। শিশুটির বাবা-মা কে, তা খুঁজে বের করতে পুলিশকে হাসপাতালের পক্ষ থেকে সহায়তা করা হবে বলে জানিয়েছেন হাসপাতালের সুপার।
আশা বলেন, জন্মানোর সময় অথবা জন্মের পর কোনো শিশু মারা গেলে আমরা সদ্যোজাতের বাবা-মা, আত্মীয় পরিজনদের খবর দিই। শেষকৃত্য যেন করতে পারেন, তার জন্য শিশুর দেহও দিয়ে দেওয়া হয়।
এ ক্ষেত্রে শিশুটির পরিচয় সম্পর্কে কিছু জানাতে পারেননি হাসপাতাল কর্তৃপক্ষ। বাইরের কেউ শিশুটিকে হাসপাতালের কাছাকাছি কোনো এলাকায় ফেলে রেখে যেতেও পারেন বলে অনুমান করছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে তদন্ত চলায় পুলিশ এ বিষয়ে কিছু জানায়নি।