ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কমলো জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:২৫, ২৪ নভেম্বর ২০২২
কমলো জ্বালানি তেলের দাম
ফাইল ফটো

সরবরাহ ব্যবস্থায় উদ্বেগ দূর হওয়ায় আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম। বুধবার ব্রেন্ট ক্রুড ও ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বেঞ্চমার্কের দাম ৩ শতাংশ কমেছে।

বৃহস্পতিবার বিকেলের দিকে দেখা গেছে, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫০ সেন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ কমে ৮৪ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে। ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারেলপ্রতি ৪৬ সেন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭৭ দশমিক ৪৮ ডলারে।

ইউরোপীয় একজন কর্মকর্তা জানান, জি-৭ রাশিয়ান সমুদ্রজাত তেলের মূল্য ব্যারেলপ্রতি ৬৫ থেকে ৭০ ডলারের মধ্য নির্ধারণ করতে চাচ্ছে। তবে ইউরোপীয় ইউনিয়ন জোটের দেশগুলোর সরকার এখনো দামের বিষয়ে একমত হয়নি।

Advertisement

রাশিয়ার তেলের জন্য যে মূল্যসীমা বেঁধে দেওয়া হবে তা যদি বর্তমানের চেয়ে বেশি হয় তাহলে রাশিয়া তেল বিক্রি স্বাভাবিক রাখবে। এতে সরবরাহ সংকটের ঝুঁকি কমে যাবে।

কমনওয়েলথ ব্যাংকের পণ্য বিশ্লেষক বিবেক ধর বলেছেন, মূল্যসীমাটি বাজারের প্রত্যাশার চেয়েও বেশি হবে, যা বিশ্বব্যাপী সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি কমবে।

ব্যবসায়ীরা জানান, কিছু ভারতীয় ও চীনা পরিশোধক ইউরাল ক্রুডের (রাশিয়ার ক্রুড অয়েল) প্রস্তাবিত মূল্যসীমার নিচে দাম দিচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!