ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গৃহকর্মীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় গৃহকর্তার আকস্মিক মৃত্যু!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০০:১০, ২৭ নভেম্বর ২০২২
গৃহকর্মীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় গৃহকর্তার আকস্মিক মৃত্যু!
ছবি: প্রতীকী

গৃহকর্মীর সঙ্গে অন্তরঙ্গ সময় কাটাতে গিয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। অন্তরঙ্গ মুহূর্তে ওই ব্যবসায়ী আকস্মিক হৃদরোগে আক্রান্ত হলে তার মৃত্যু হয়। সম্প্রতি ভারতের ব্যাঙ্গালুরুতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, একটি নির্জন স্থান থেকে ৬৭ বছর বয়সী ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার ব্যক্তির নাম বালাসুব্রমানিয়ান। তার মৃত্যুর পর গৃহকর্মী ভাবেন এ ঘটনায় তাকে দায়ী করা হতে পারে। এজন্য তিনি তার স্বামী এবং ভাইকে ডাকেন সহযোগিতার জন্য। 

পুলিশ জানায়, প্লাস্টিকের একটি ব্যাগে মোড়ানো প্যাকেট থেকে ওই ব্যবসায়ীর মরদেহ জেপি নগর থেকে উদ্ধার করা হয়।

Advertisement

কল রেকর্ড থেকে জানা গেছে, বালাসুব্রমানিয়ান বিভিন্ন সময় গৃহকর্মীর সঙ্গে তার বাসায় দেখা করতেন।

তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, সম্প্রতি বালাসুব্রমানিয়ানের এনজিওগ্রাম করানো হয়েছে। ঘটনার দিন ব্যক্তিগত কাজের কথা বলে বাড়ি থেকে বের হন তিনি।

আরো পড়ুন>> ইউক্রেনের নাগরিকত্ব পেলেন বরিস জনসন

গৃহকর্মী পুলিশের কাছে অভিযোগ করে বলেন, তার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে গিয়ে ওই ব্যবসায়ী হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এতে তিনি ভয় পেয়ে যান। পরবর্তীতে সহযোগিতার জন্য তিনি তার স্বামী এবং ভাইকে ডাকেন। তারা এসে ওই ব্যক্তির মরদেহ প্লাস্টিক ব্যাগে মুড়িয়ে নির্জন এলাকায় ফেলে দেন। যাতে মৃত্যুর জন্য তার পরিবার আমাকে দায়ী করতে না পারে।

এদিকে এ ঘটনায় মৃহদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ওই গৃহকর্মীর নামে পুলিশ মামলা দায়ের করেছে। এছাড়া তার স্বামী ও ভাইয়ের ভারতের আইন অনুযায়ী শাস্তি হবে।

সূত্র: ইন্ডিয়া টুডে

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!