ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

পরকীয়া পুরুষের হীনমন্যতা বাড়ায়

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১০:৫৮, ১৩ নভেম্বর ২০২২
পরকীয়া পুরুষের হীনমন্যতা বাড়ায়
ছবি: অন্তর্জাল

প্রতি পাঁচ জনে একজন ব্রিটিশ নাগরিক কখনো না কখনো বিবাহবহির্ভূত সম্পর্কে লিপ্ত হয়েছেন, এটা কোন নতুন খবর বা সমীক্ষা নয়। সমীক্ষাটি করা হয়েছিল ২০১৫ সালে। ব্রিটেনের ঐ সমীক্ষায় দেখা যায়, এ শুধু ব্রিটেনের ছবি নয় বরং বিভিন্ন সময়েই সমাজের নানা স্তরে এই ঘটনা দেখা যায়। নারী-পুরুষ নির্বিশেষে এই পরকীয়া দেখা গেলেও নারী-পুরুষ ভেদে বিবাহবহির্ভূত সম্পর্কের প্রভাব পড়ে আলাদা আলাদা। 

নেদারল্যান্ডের টিলবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা প্রায় বারো বছর ধরে চালিয়েছেন এই গবেষণা। যত মানুষের উপর এই সমীক্ষা চালানো হয়, তার মধ্যে ছয়শো নয় জন নিজেরা কোনো না কোনো সময়ে বিবাহবহির্ভূত সম্পর্কে লিপ্ত হয়েছেন। আর তিনশো আটত্রিশ জনের সঙ্গী জড়িয়েছেন পরকীয়াতে। সমীক্ষায় দেখা গেছে, বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানো নারীদের মধ্যে আত্মবিশ্বাস বেড়েছে। জীবন নিয়ে অনেক বেশি তৃপ্ত বোধ করেছেন তারা। অন্যদি দিকেঠিক উল্টো ঘটনা ঘটেছে পুরুষদের ক্ষেত্রে। পরকীয়াতে জড়িয়ে পড়ার পর মানসিক টানাপড়েন বেড়েছে পুরুষদের।

Advertisement

গবেষণাটি প্রকাশ পেয়েছে সাইকোলজিক্যাল সায়েন্স নামের বিজ্ঞানপত্রিকায়। 

গবেষকরা বলছেন, অধিকাংশ ক্ষেত্রে দেখা গিয়েছে সম্পর্কে অতৃপ্তির জায়গা থেকেই অন্য মানুষের দিকে ঝুঁকেছেন নারীরা। অন্য মানুষের থেকে সেই চাহিদা পূরণ হওয়ার ফলে ইতিবাচক পরিবর্তন এসেছে নারীদের মনে। পুরুষদের ক্ষেত্রে বিষয়টিকে প্রতারণা হিসাবে দেখা হয়।

 তাই এতে বেড়ে যায় সম্পর্কের টানাপড়েন। বেড়ে যায় হীনম্মন্যতা ও মানসিক চাপ। তবে বিষয়টি খুবই ব্যক্তিসাপেক্ষ। তাই ব্যক্তি ভেদে এই সমীকরণও বিভিন্ন। কাজেই সবার ক্ষেত্রে বিষয়টি একই রকম না-ও হতে পারে, মত গবেষকদের।


 

ডেইলি-বাংলাদেশ/এস
লিংক সফলভাবে কপি হয়েছে!