ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আর্জেন্টিনার পরাজয়ে কুমিল্লায় হার্ট অ্যাটাকে সমর্থকের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৯, ২২ নভেম্বর ২০২২
আর্জেন্টিনার পরাজয়ে কুমিল্লায় হার্ট অ্যাটাকে সমর্থকের মৃত্যু
বড় পর্দায় খেলা দেখছেন ফুটবলপ্রেমীরা

কুমিল্লার বুড়িচংয়ে আর্জেন্টিনার পরাজয় সইতে না পেরে হার্ট অ্যাটাকে কাউসার জাভেদ কাকন নামে এক সমর্থকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার নিমসারের শিকারপুর জুনাব আলী চেয়ারম্যান বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত ৪০ বছর বয়সী কাকন কুমিল্লা শহরের রেইসকোর্স এলাকার বাসিন্দা।

কাকনের ভাই আনোয়ার পারভেজ মামুন বলেন, আর্জেন্টিনা দলের সমর্থক করতেন কাকন। মঙ্গলবার বিকেলে বুড়িচংয়ের শিকারপুরে জুনাব আলী চেয়ারম্যান বাড়িতে বড় পর্দায় সবাই মিলে খেলা দেখছিলেন। খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে আর্জেন্টিনার পরাজয় নিশ্চিত বুঝে হার্ট অ্যাটাক করেন তিনি। মুহূর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়েন কাকন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!