ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

আর্জেন্টিনা হারলেও আছি: খুশি

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৯:২০, ২২ নভেম্বর ২০২২
আর্জেন্টিনা হারলেও আছি: খুশি
অভিনেত্রী শাহনাজ খুশি

হারলেও দল বদলে ফেলার পক্ষে নন অভিনেত্রী শাহনাজ খুশি। এক ফেসবুক পোস্টে এমনটাই জানালেন টেলিভিশনের জনপ্রিয় এই অভিনেত্রী।

কাতার বিশ্বকাপের তৃতীয় দিনেই বড় অঘটন ঘটিয়ে দিয়েছে সৌদি আরব। শিরোপার অন্যতম দাবিদার লিওনেল মেসির আর্জেন্টিনাকে তারা হারিয়ে দিয়েছে ২-১ ব্যবধানে।

Advertisement

যদিও ম্যাচের শুরুতে মেসির পেনাল্টি গোলে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু বিরতির পর দুর্দান্তভাবে ম্যাচে ফেরে সৌদি।
  
তাদের আক্রমণের সামনে খেই হারিয়ে আর্জেন্টিনা বরণ করল পরাজয়। এর ফলে তাদের টানা ৩৬ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডও থেমে গেল।

 

আর্জেন্টিনার এই পরাজইয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। আর্জেন্টাইন সমর্থকরা কোনোভাবেই এই পরাজয় মানতে পারছেন না। প্রতিপক্ষের সমর্থকেরা টিপ্পনি কাটতে দেরি করছেন না।  

এরপরেও দল্বদল করতে নারাজ অভিনেত্রী জানালেন নিজের প্রতিক্রিয়া। শাহনাজ খুশি ফেসবুকে লেখেন, ‘খেলাতে হার-জিত থাকবেই! এক দল হারে বলেই, অন্য দল জেতে! খারাপ খেললেই দল বদলে ফেলার দলবাজ নই। হারলেও আছি।’

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!