ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
কাতার ফুটবল বিশ্বকাপ- ২০২২

যে একাদশে নামলো আর্জেন্টিনা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫৮, ২২ নভেম্বর ২০২২
যে একাদশে নামলো আর্জেন্টিনা
আর্জেন্টিনা দল

কাতার বিশ্বকাপের মহারণ শুরু হলেও আসরের আসল লড়াইটা শুরু হচ্ছে আজ। কেননা আজই আসরে প্রথমবারের মতো মাঠে নামছে লাতিন পরাশক্তি আর্জেন্টিনা। এই ম্যাচকে ঘিরে আর্জেন্টিনা সমর্থকদের আগ্রহের কমতি ছিল না। অবশেষে ফুরালো অপেক্ষা আর আগ্রহের পালা।

বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেল ৪টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে সৌদির বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা। অনেকেরই জানার আগ্রহ এই ম্যাচে কেমন দল নিয়ে মাঠে নামবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। চলুন দেখে নেই সৌদি আরব ও আর্জেন্টিনার একাদশ।

কাতারের রাজধানী দোহায় বিশ্বকাপের সেরা ভেন্যু, লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই দেশ। ইনজুরি শঙ্কা কাটিয়ে এই ম্যাচেই মাঠে নামছেন লিওনেল মেসি। শুধু তাই নয়, সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনা কোচ শক্তিশালী স্কোয়াডই সাজিয়েছেন। তার সেরা ফরমেশন, ৪-২-৩-১ ফরমেশনেই একাদশ মাঠে নামাচ্ছেন।

Advertisement

আর্জেন্টিনা একাদশ: ফরমেশন (৪-২-৩-১)

এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তালিয়াফিকো, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো প্যারেদেস, আলেহান্দো (পাপু) গোমেজ, লিওনেল মেসি, লওতারো মার্টিনেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া।

কোচ: লিওনেল সেবাস্তিয়ান স্কালোনি

সৌদি আরব একাদশ: ফরমেশন (৪-৪-১-১)

মোহাম্মদ আল ওয়াইজ, সৌদ আব্দুল হামিদ, হাসান আলতামবাকতি, আলি আল-বুলাইহি, ইয়াসের আল-শাহরানি, সালমান আল-ফারাজ, মোহাম্মদ কানো, আব্দুলেলাহ আল-মালকি, ফিরাস আল-ব্রিকান, সালেহ আল-শেহরি, সালেম আল-দাওসারি।

কোচ: হার্ভ জিন ম্যারি রজার রেনার্ড

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!