ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

শিক্ষিকার ‘অশ্লীল’ ভিডিও ছড়ালো অপ্রাপ্তবয়স্ক ছাত্র-ছাত্রী!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:২৮, ২৮ নভেম্বর ২০২২
শিক্ষিকার ‘অশ্লীল’ ভিডিও ছড়ালো অপ্রাপ্তবয়স্ক ছাত্র-ছাত্রী!
প্রতীকী ছবি

চার ছাত্র-ছাত্রীর বিরুদ্ধে স্কুলের এক শিক্ষিকাকে হেনস্থা ও তার অশ্লীল ভিডিও ভাইরাল করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীদের আটক করেছে পুলিশ।

শিক্ষিকার অভিযোগের বরাতে আনন্দবাজার পত্রিকার অনলাইন প্রতিবেদনে বলা হয়, নিষেধ করা সত্ত্বেও শিক্ষিকার বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করা বন্ধ করেনি চার ছাত্র-ছাত্রী।

এতে আরো বলা হয়, গত জুনে শিক্ষিকার সঙ্গে প্রেম নিবেদন করেছে এক ছাত্র। সেই প্রেম নিবেদনের ভিডিও ভাইরাল করা হয়েছে। সে কারণেই পুলিশের দ্বারস্থ হন তিনি। শিক্ষিকার দু’টি ‘অশ্লীল’ ভিডিও ভাইরাল হওয়ার পর অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নেয় পুলিশ। ঐ চারজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের জুভেনাইল বোর্ডের সামনে হাজির করা হয়েছে।

Advertisement

পুলিশ জানায়, অভিযুক্তরা সবাই মারাঠের কিঠৌর থানা এলাকায় রাধনা ইনায়েতপুর গ্রামের একটি স্কুলের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। রোববার ঐ স্কুলের এক শিক্ষিকা চার শিক্ষার্থীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানান। অভিযুক্তদের মধ্যে একজন ছাত্রীও রয়েছে।

কিঠৌর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ মোহন শর্মা বলেন, ২৭ বছরের ঐ শিক্ষিকার অভিযোগ, দীর্ঘ দিন ধরে তাকে হেনস্থা করছে স্কুলের দ্বাদশ শ্রেণির চার শিক্ষার্থী। তাদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করা ছাড়াও স্কুলের ভেতরে অশ্লীল কথা বলেছে তারা। বার বার নিষেধ করা সত্ত্বেও তা বন্ধ হয়নি।

শিক্ষিকার দাবি, গত কয়েক মাস ধরে ঐ শিক্ষার্থীদের কাছে হেনস্থার শিকার তিনি। তার কথায়, ‘সহ্যের সীমা ছাড়িয়ে যায় ২৪ জুন। ঐদিন স্কুল চত্বরের ভেতরেই আমাকে ‘আই লাভ ইউ’ বলে ঐ চারজনের একজন। এরপর একটি অশ্লীল ভিডিও তৈরি করে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। এছাড়া শ্রেণিকক্ষে মধ্যে তাকে গালিগালাজ করে সেই ভিডিও ভাইরাল করার অভিযোগ করেন শিক্ষিকা।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!