ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিশ্বের সবচেয়ে বড় আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৪৭, ২৮ নভেম্বর ২০২২
বিশ্বের সবচেয়ে বড় আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, সতর্কতা জারি
ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় সচল আগ্নেয়গিরি মাউনা লোয়াতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। রোববার স্থানীয় সময় রাতে আগ্নেয়গিরিতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একইসঙ্গে সতর্কতা জারি করেছে দেশটির ভূতত্ত্ব জরিপের ভলকানিক অ্যাকটিভিটি সার্ভিস।

সংস্থাটির বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপের ভলকানিক অ্যাকটিভিটি সার্ভিস জানায়, অগ্ন্যুৎপাতের কারণে নিসৃত লাভা আগ্নেয়গিরির উপরের দিকেই (সামিট অ্যারিয়া) আছে এবং এর আশপাশে যেসব বসতি আছে সেগুলো ঝুঁকিতে নেই।

Advertisement

তবে সংস্থাটি জানায়, পূর্বের অভিজ্ঞতা অনুযায়ী, যখন কোনো আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত হয় তখন শুরুর দিকে এটিতে বিভিন্ন পরিবর্তন পরিলক্ষিত হয় এবং খুব দ্রুততার সঙ্গে আগ্নেয়গিরি থেকে নির্গত লাভার পরিমাণ বেড়ে যেতে পারে। ফলে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।  মাউনা লোয়ায় অগ্ন্যুৎপাত শুরুর পরই উপদেশমূলক সতর্কতা জারি করা হয়। পরে সেটি পরিবর্তন করে বড় সতর্কতা জারি করা হয়।

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ তাদের সতর্কবার্তায় জানায়, হাওয়াইন ভলকানো অবজারভেটোরি (এইচভিও) যত দ্রুত সম্ভব ড্রোনের সহায়তায় সার্বিক পরিস্থিতি দেখে আরো ভালো তথ্য দেওয়ার চেষ্টা করবে।

এদিকে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ পরবর্তী আপডেটে জানিয়েছে, অগ্ন্যুৎপাতের পর ওই স্থানে দুই ঘণ্টার মধ্যে বেশ কয়েকবার ভূমিকম্পের ঘটনা ঘটে। এর মধ্যে একটি ৪.২ মাত্রার ভূমিকম্প ছিল।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!