ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সোনার দুল চুরি করতে গিয়ে নারীর কান কেটে নিয়ে গেল ছিনতাইকারী!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:২৮, ৩০ নভেম্বর ২০২২
সোনার দুল চুরি করতে গিয়ে নারীর কান কেটে নিয়ে গেল ছিনতাইকারী!
ছবি: সংগৃহীত

বেরিয়ে ছিলেন ঘরের জন্য দরকারি কিছু জিনিস কিনতে। কিন্তু ভরা বাজারে তার কানে থাকা সোনার দুল চুরি করতে গিয়ে ছুরি দিয়ে কান কেটে নিয়ে গিয়েছে ছিনতাইকারীরা।

সোমবার (২৮ নভেম্বর) চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের লখনউয়ে। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে নির্মলা সিংহ নামের ওই নারীকে।

পুলিশ সূত্রে খবর, প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাজারে যাচ্ছিলেন তিনি। হঠাৎই কয়েকজন স্কুটারে করে এসে তার সামনে দাঁড়িয়ে পড়ে। কিছু বোঝার আগেই কান ধরে টানাহেঁচড়া শুরু করে তারা। লক্ষ্য, সোনার দুল ছিনিয়ে নেয়া। নির্মলাও রুখে দাঁড়ান। এরপর রাস্তায় শুরু হয় ধস্তাধস্তি। অভিযোগ, ওই সময় এক ছিনতাইকারী পকেট থেকে ছুরি বার করে নির্মলার কান কেটে ফেলে। এরপর দুল নিয়ে চম্পট দেয় তারা।

Advertisement

আরো পড়ুন>> মার্কিন সিনেটে বৈধতা পেলো সমকামী বিয়ে

স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান নির্মলার পরিবারের লোকজন। তারা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এ নিয়ে পুলিশ জানিয়েছে, অজ্ঞাতপরিচয় কয়েক জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়েছে।

এরইমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই বাজার এলাকার সমস্ত নজরদারি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। শীঘ্রই ছিনতাইকারী ধরা পড়বে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।

সূত্র: আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!