ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

কেরাণীগঞ্জে ৬৩৭ ভরি স্বর্ণসহ আটক ১২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫৩, ২৬ নভেম্বর ২০২২
কেরাণীগঞ্জে ৬৩৭ ভরি স্বর্ণসহ আটক ১২
ফাইল ফটো

রাজধানীর কেরাণীগঞ্জে বাস থেকে প্রায় ৬৩৭ ভরি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। এ ঘটনায় ভারতীয় নাগরিকসহ ১২ জনকে আটক করা হয়েছে।

শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম।

তিনি জানান, দক্ষিণ কেরাণীগঞ্জের বাবু বাজার ব্রিজের কাছ থেকে ৬৩৭ ভরি স্বর্ণসহ ১২ জনকে আটক করা হয়। উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা।

Advertisement

শফিকুল ইসলাম আরো জানান, আটককৃতদের মধ্যে ভারতীয় নাগরিকও আছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!