গ্রেফতাররা হলেন- লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কাঞ্চনপুর গ্রামের ছানা উল্যার ছেলে খোরশেদ আলম টিপু, ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়ার মহিষচর গ্রামের নূর নবীর ছেলে নূর কাশেম মোহন, ভোলার তজুমদ্দিন উপজেলার দক্ষিণ চাচড়া গ্রামের সোলো মাঝির ছেলে ইউছুফ, নোয়াখালীর সুবর্ণচর উপজেলার উত্তর ব্যাগ্গা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে ফারুক, বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নের বড় মেহেদীপুর গ্রামের আবদুস সোবহানের ছেলে মুরাদ হোসেন, সদর উপজেলার দাউদপুর গ্রামের মনশাদ হানিফের ছেলে রুবেল ও সেনবাগের গাজীরহাট গ্রামের সেলিম উদ্দিনের ছেলে নূর ইসলাম।
পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, ২৭ অক্টোবর রাতে সোনাইমুড়ী পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া চাঁদ মিয়া ব্যাপারী বাড়ির জাকির হোসেনের ঘরে ডাকাতি হয়। ওই সময় পরিবারের সবাইকে অস্ত্রের মুখে রেখে প্রায় ৩১ ভরি স্বর্ণ, দুটি ডায়মন্ড সেট ও ছয় লাখ ৮৫ হাজার টাকা নিয়ে যায় ১৪-১৫ জনের একটি ডাকাতদল। এ ঘটনার পরদিন থানায় মামলা করেন ভুক্তভোগী জাকির।
.png)
এরই পরিপ্রেক্ষিতে রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী, ফেনী ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাত ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি পাইপগান, দুটি শাবল, তিনটি দা ও ১৯ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।