পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১০টার দিকে মডেল থানা পুলিশের একটি দল লালপোল মুহুরী ফিলিং স্টেশন সংলগ্ন ফুটওভার ব্রিজের নিচে অভিযান চালায়। এ সময় চট্টগ্রামের সীতাকুন্ড থানার ভাটিয়ারী ইউপির বিএম গেইট এলাকার মৃত সুলতান আহমেদের ছেলে মো. জাহিদ জাবেদ, কেশবপুর এলাকার মৃত হাজী রাজা মিয়ার ছেলে মো. সামছুল আলম, একই এলাকার নুরুল আবছারের ছেলে মো. সাইফুল ইসলাম, সলিমপুর ইউপির উত্তর সলিমপুর এলাকার নুরুল ইসলাম প্রকাশ নুর আহম্মদের ছেলে কামাল উদ্দিনকে গ্রেফতার করা হয়।
তাদের কাছ থেকে ৩টি ছোরা, ১টি রাম দা, ২টি অবিষ্ফোরিত ককটেল, তাদের ব্যবহৃত ১টি কালো রংয়ের নোহা মাইক্রোবাস গাড়ী উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কেশবপুর এলাকার মৃত সালেহ আহাম্মদ মিস্ত্রীর ছেলে মো. ইউসুফ, মধ্যম সলিমপুর এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে মো. দিদারুল আলম, কদমরসুল এলাকার সুলতান আহম্মদের ছেলে মো. আজিজুল হক, মৃত আবুল বাসারের ছেলে মো. সাহাব উদ্দিনসহ কয়েকজন পালিয়ে যায়।
.png)
ফেনী মডেল থানার এসআই মোহাম্মদ ফারুক জানান, গ্রেফতারকৃত ৪ ব্যক্তির নির্দিষ্ট কোন পেশা নেই। তারা ভাসমান হয়ে ফেনীসহ আশপাশের বিভিন্ন এলাকায় ডাকাতি করে থাকে। এ ঘটনায় তিনি বাদী হয়ে থানায় অস্ত্র, বিষ্ফোরক ও ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করেছেন।