[ দেশজুড়ে ]
ফেনীতে তিন লাখ টাকা জরিমানা গুনল ৫ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান
অভিযান চালিয়ে এ জরিমানা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিখন বণিক
ফেনীতে বিভিন্ন অনিয়মের অভিযোগে পাঁচটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে প্রায় তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বিকেলে ফেনী শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিখন বণিক।
সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এস এস আর মাসুদ রানা জানান, শনিবার দিনব্যাপী ফেনী শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায় স্বাস্থ্য বিভাগ। অভিযানে মূল্য তালিকা দেখাতে না পারা ও স্বাস্থ্যসেবার সরঞ্জামাদি যথাযথভাবে সংরক্ষণ না করায় পাঁচটি প্রতিষ্ঠানকে দুই লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
.png)
এর মধ্যে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের ডা. হায়দার ক্লিনিককে দেড় লাখ, তারেক ফিজিওথেরাপিকে ১৫ হাজার, ফেনী নিউ পপুলার ডায়াগনস্টিককে ৩০ হাজার, ফেনী ক্লিনিককে ৭০ হাজার টাকা ও এনআইএস ডায়াগনস্টিক সেন্টারকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!