ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহীতে তিন ক্লিনিকে অভিযান, জরিমানা ৩০ হাজার

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩২, ২৫ অক্টোবর ২০২২
রাজশাহীতে তিন ক্লিনিকে অভিযান, জরিমানা ৩০ হাজার
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহীর বাগমারা উপজেলায় একটি ডায়াবেটিক সেন্টার ও দুটি ক্লিনিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে উপজেলার ভবানীগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমাদুল হাসান।

তিনি বলেন, চিকিৎসার নামে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে ভবানীগঞ্জে ডায়াবেটিক সেন্টার, মা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং ফাইম ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে যথাক্রমে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement

জনস্বার্থে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে এবং ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!