মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর জেলা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। নিহত মেহেরাজ হোসেন নোয়াখালীর সুধারাম থানাধীন উত্তর হুগলি গ্রামের শাহজাহানের ছেলে। দণ্ডপ্রাপ্তরা হলেন- নোয়াখালীর সুধারাম থানার উত্তর হুগলি গ্রামের মো. ইউসুফের ছেলে আবদুল্যাহ আল মামুন, একই থানাধীন মাতাহাপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে সজিব আহম্মদ এবং রওয়াল দিয়া গ্রামের সহিদুল ইসলামের ছেলে তানভীর হোসেন বিজয়।
বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন।
.png)
জানা যায়, ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি ভিকটিম মেহেরাজ নিখোঁজ হন। এরপর ২৭ ফেব্রুয়ারি মেহেরাজের ভাই মাহবুবুর রহমান নোয়াখালীর সুধারাম থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পরদিন ২৮ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের টক্কার পোল ব্রিজের নিচ থেকে মেহেরাজের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের ভাই মাহবুব একই বছরের ২ মার্চ বাদী হয়ে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। এতে হত্যাকারী কারো নাম উল্লেখ না করলেও মেহেরাজের বন্ধু মামুনের নাম সন্দেহভাজন হিসেবে উল্লেখ করা হয়। পুলিশ সন্দেহভাজন হিসেবে আবদুল্লাহ আল মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে তিনি হত্যার ঘটনা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। ২০২০ সালের ৩০ মে চন্দ্রগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মফিজ উদ্দিন আদালতে হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দেন। এ মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।