ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ডা. জাহাঙ্গীর কবিরের প্রতিষ্ঠানকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৬, ২৬ অক্টোবর ২০২২
ডা. জাহাঙ্গীর কবিরের প্রতিষ্ঠানকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা
ফাইল ফটো

আলোচিত চিকিৎসক জাহাঙ্গীর কবির পরিচালিত দুই প্রতিষ্ঠানকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার বিকেলে রাজধানীর আফতাবনগরে ঐ প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া অধিদফতরের ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান ও সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল বলেন, বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে আফতাব নগর হেলথ রেভুলেশন নামের প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করি। এখানে অনুমোদনহীন ওষুধ বিক্রির অপরাধে আল্টিমেট অর্গানিক লাইফকে সাড়ে ৩ লাখ এবং অবৈধভাবে ওষুধ আমদানি করে সরবরাহ ও বাজারজাত করার অপরাধে ইন-মোশন ট্রেডিং ইন্টারন্যাশনালকে ১ লাখ টাকাসহ মোট সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।  

Advertisement

তিনি বলেন, জাহাঙ্গীর কবির পরিচালিত আলটিমেট অর্গানিক লাইফ প্রতিষ্ঠানের ঘিয়ের কনটেইনারে লেবেল ছিল না। উৎপাদনের তারিখ, মেয়াদ, উৎপাদন কারখানার তথ্য ছিল না। তারা এসব ঘি নিজেরা বোতলজাত করেছেন অন্য প্রতিষ্ঠানের নামে। তাদের লাইসেন্সও গাজীপুরের ঠিকানায় করা। প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্য কেমিক্যালমুক্ত বলা হলেও, এর স্বপক্ষে তারা কোনো কাগজ দেখাতে পারেননি।

উল্লেখ্য, ডা. জাহাঙ্গীর কবির একজন ফ্যামিলি মেডিসিন, ডায়াবেটিস, অ্যাজমা এবং শ্বাস-রোগ বিশেষজ্ঞ। বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল প্রাইমারি কেয়ার রেসপিরেটরি গ্রুপ, বাংলাদেশের (আইপিসিআরজি) যুগ্ম সম্পাদক।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!