বুধবার দিবসটি উপলক্ষে ফেনীতে কেক কাটা ও আলোচনা সভায় এসব উপহার বিতরণ করা হয়। এছাড়াও জেলায় কর্মরত স্বেচ্ছাসেবকদের উপস্থিতিতের এ আয়োজন মিলনমেলায় পরিণত হয়।
সকালে ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবারের আয়োজন কবি নবীন চন্দ্র সেন মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।
.png)
স্বেচ্ছাসেবী সংগঠন সহায়ের সভাপতি মঞ্জিল মিমির সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবী সংগঠন পরিবর্তনের সভাপতি ওমর বিন কাশেম ভূঞাঁ সিফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার থোয়াই অংপ্রু মারমা, ফেনী সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আসিফ উদদৌলা, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, সময় টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক বখতেয়ার মুন্না, ফেনী বিএমএ এর সহ-সভাপতি ডা. কৃষ্ণ পদ সাহা, দৈনিক ফেনী পত্রিকায় সম্পাদক আরিফ রিজভী ও ফেনী চেম্বার অব কমার্স এর সহ-সভাপতি জাফর উদ্দিন। সভায় ফেনীর বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান ও ২০ জন থ্যালাসেমিয়া রোগীকে কার্ড প্রদান করা হয়। যে কার্ড দেখিয়ে অগ্রাধিকার ভিত্তিতে জেলা স্বেচ্ছাসেবক পরিবারের মাধ্যমে রক্ত সংগ্রহ করতে পারবে।