শনিবার সন্ধ্যায় শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাস মৃধা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে, শুক্রবার গভীর রাতে উপজেলার বাঘাবাড়ি নৌ-বন্দরে অবস্থিত উত্তরবঙ্গ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে।
.png)
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে স্পিটবোড যোগে একদল ডাকাতদল বাঘাবাড়ি নৌ-বন্দরে আসে উত্তরবঙ্গ ট্যাংকলরী কার্যালয়ে প্রবেশ করে। এ সময় প্রথমে নাইটগার্ড মোতালেব ও মহর চাঁদকে হাত-পা ও মুখ বেঁধে একটি ঘরের মধ্যে আটকে রাখে আশপাশে থাকা সিসি ক্যামেরা ভেঙে ফেলে ডাকাতরা। পরে প্রতিষ্ঠানের তালা ভেঙে উত্তরবঙ্গ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন, পরিবহন শ্রমিক সমিতি, নয়নের আলো শ্রমিক সমিতি, ও মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নে থাকা নগদ প্রায় ৪৩ লাখ ৫০ হাজার লুট করে নিয়ে যায় ডাকাতরা।
উত্তরবঙ্গ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহজাহান সিরাজ জানান, শুক্রবার বন্ধের দিন থাকায় ডাকাতরা বাঘাবাড়ি নদীতে স্পিটবোড নিয়ে এবং পুলিশের পোশাকসহ দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতি করে। এতে ৪টি প্রতিষ্ঠানের প্রায় ৪৩ লাখ ৫০ হাজার টাকা লুট করে যায়।
শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাস মৃধা জানান, খবর পেয়ে সকালে সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা তদন্ত করছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।