ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফতুল্লায় ডাকাতদলের সদস্যসহ আটক ১৬, অস্ত্র উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪২, ৩ নভেম্বর ২০২২
ফতুল্লায় ডাকাতদলের সদস্যসহ আটক ১৬, অস্ত্র উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় অটোরিকশা থামিয়ে ডাকাতির চেষ্টার সময় ডাকাত দলের ছয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ফতুল্লা থানায় প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বুধবার রাতে জেলা সদরের ফতুল্লা থানার মাসদাইর খানকাহ শরীফ এর সামনে থেকে তাদের আটক করা হয়। 

তিনি জানান, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চৌদ্দ থেকে ১৫ জনের একদল ডাকাত অটোরিকশা থামিয়ে ডাকাতির চেষ্টা করছে, এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল তাৎক্ষণিক সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের সাত থেকে আটজন পালিয়ে গেলেও পুলিশের হাতে ধরা পড়ে কামাল হোসেন (৫৫), রাকিব (১৯), সাব্বির (২১), শাকিল (২৪), হারুন (৩০), ফয়সাল (১৯)  নামে ছয়জন। তাদের কাছ থেকে জব্দ করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত একটি খেলা পিস্তসহ বেশ কয়েকটি ধারালো অস্ত্র। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান আরো জানান, একই রাতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক নয় আসামিসহ সাব্বির নামে এক একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সাব্বিরের বিরুদ্ধে এরআগে চুরি, ডাকাতি, হত্যা ও মাদকসহ ১১টি মামলা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!