ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিমানবন্দরে উদ্ধার চার কেজি ওজনের বিশালাকার স্বর্ণের চেইন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৩২, ১ ডিসেম্বর ২০২২
বিমানবন্দরে উদ্ধার চার কেজি ওজনের বিশালাকার স্বর্ণের চেইন
ছবি: সংগৃহীত

রাশিয়ায় ইয়েকাতেরিনবার্গ শহরের বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগ থেকে চার কেজি ওজনের একটি স্বর্ণের চেইন উদ্ধার করেছে শুল্ক কর্মকর্তারা।

বুধবার (৩০ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির ইউরাল কাস্টমস প্রশাসন।

কাস্টমস প্রশাসন জানায়, রাশিয়া থেকে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে যেতে কোলতসোভো বিমানবন্দরে আসেন তিনি। তার কাছে তেমন কিছু নেই এই মর্মে তিনি সবুজ করিডর ব্যবহার করেন। কিন্তু এক্স-রেতে দেখা যায়, তার কেবিন লাগেজে একটি বড় ধাতব বস্তু রয়েছে। যেটি আসলে একটি মোটা সোনার চেইন। পরে সেটি জব্দ করা হয়। যার ওজন প্রায় চার কেজি। জব্দ করা চেইনটির আনুমানিক মূল্য রাশিয়ান মুদ্রায় প্রায় এক কোটি রুবল। বাংলাদেশি টাকায় যা দাঁড়ায় প্রায় এক কোটি ৬৭ লাখ।

Advertisement

আরো পড়ুন>> বিদেশি নারী পর্যটকের হাত ধরে টানাটানি, গালে চুমু দেওয়ার চেষ্টা!

তবে চেইনের বিষয়ে ওই ব্যক্তি দাবি করেন, এটি তার ব্যক্তিগত ব্যবহারের জন্য ছিল। তিনি এটি গলায় পরিধান করেন।

গত ১ সেপ্টেম্বর থেকে রাশিয়ায় আংশিক প্রক্রিয়াকৃত পণ্য বা মূল্যবান ধাতু রপ্তানির ওপর একটি অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কারণ সেগুলো ইউক্রেনের সংঘাত এবং পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে ‘অভ্যন্তরীণ বাজারের জন্য অপরিহার্য’।

সূত্র: আরটি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!