নিউইয়র্ক টাইমসের কর্মী ও সাংবাদিকদের সংগঠন দ্য নিউজগিল্ড অব নিউইয়র্ক জানায়, গত বছরের মার্চের মেয়াদোত্তীর্ণ চুক্তি শেষে দর কষাকষির বিরক্তের বিষয়টি কর্মবিরতিতে আনতে বাধ্য করেছে।
সাংবাদিকদের ঐ সংগঠন গত সপ্তাহে ঘোষণা করে যে, চুক্তির ব্যাপারে দুই পক্ষ চূড়ান্ত পর্যায়ে না পৌঁছালে আসন্ন সপ্তাহের বৃহস্পতিবার এক হাজার ১০০ কর্মী আন্দোলন করবে।
.png)
নিউজগিল্ড টুইটারে জানায়, বৃহস্পতিবার সকালে কর্মীরা কাজ বন্ধ করেছেন। এটি প্রতিষ্ঠানের চার দশকে প্রথমবার ঘটেছে।
টুইটে আরো বলা হয়, আপনি যখন কোনো কাজকে ভালোবাসেন তখন সেটি সহজে প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নিতে পারবেন না। তবে আমাদের সদস্যরা সবার জন্য ভালো বার্তাকক্ষের ইচ্ছার জন্য কর্মবিরতি করছেন।
নিউইয়র্ক টাইমসের ব্যবস্থাপনা কমিটি ও সংবাদমাধ্যশটির ইউনিয়নের পক্ষ থেকে মঙ্গলবার ও বুধবার আলোচনা হয়েছে। তবে উভয় পক্ষই বেতন বাড়ানো ও দূরে গিয়ে কাজের নীতি থেকে দূরে রয়েছে।
বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের সংগঠনটি জানায়, চুক্তি এখনো হয়নি এবং কর্মবিরতি অনুষ্ঠিত হবে। আমরা পরিষ্কার চুক্তিতে পৌঁছাতে যতক্ষণ প্রয়োজন ততক্ষণ কাজ করতে প্রস্তুত রয়েছি। তবে পাঁচ ঘণ্টা বাকি থাকতে আলোচনার টেবিল থেকে সরে যায় সংবাদমাধ্যমটির ব্যবস্থাপনা কমিটি।