ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

যৌথভাবে ফাইটার জেট বানাবে জাপান, ব্রিটেন ও ইতালি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৩১, ৯ ডিসেম্বর ২০২২
যৌথভাবে ফাইটার জেট বানাবে জাপান, ব্রিটেন ও ইতালি
ছবি: সংগৃহীত

আগামী প্রজন্মের জন্য ফাইটার জেট প্রকল্পের কাজ করতে সম্মত হয়েছে জাপানা, ব্রিটেন ও ইতালি। ইউরোপ ও এশিয়ার অংশীদারিত্বের ভিত্তি হিসেবে এ প্রকল্প বাস্তবায়ন হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের পর প্রথম প্রতিরক্ষা শিল্পে সহায়তা করবে জাপান।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, জাপান, ব্রিটেন ও ইতালির এ চুক্তির প্রতিবেদন গত জুলাইয়ে প্রকাশ করা হয়েছিল। তিন দেশের এ চুক্তি ব্রিটেনের নেতৃত্বাধীন ‘টেমপেস্ট’ নামের ফিউচার কমব্যাট এয়ার সিস্টেম প্রজেক্টের মাধ্যমে ২০৩৫ সালের মধ্যে ফাইটার জেট বানানো হবে। ফাইটার জেট বানানোর নেতৃত্ব দেবে গ্লোবাল কমব্যাট এয়ার প্রোগ্রামের জাপানের এফ-এক্স প্রোগ্রাম।

ইউক্রেনে রাশিয়ার হামলা ও জাপান ও তাইওয়ানের আশপাশে চীনের সামরিক তীব্রতা বাড়ানোয় এ চুক্তি জাপানকে সামরিক শক্তি বাড়ানোর সুযোগ করে দেবে। এছাড়া এশিয়াতে বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি এ অঞ্চলের নিরাপত্তায় ভূমিকা রাখতে পারবে।

তিনটি দেশের যৌথ বিবৃতে নেতারা বলেন, আমরা নিয়মভিত্তিক মুক্ত ও খোলামেলা আন্তর্জাতিক আদেশের প্রতিশ্রুতি বজায় রাখব। কারণ, আমাদের নীতির মতানৈক্য, হুমকি এবং আগ্রাসন বাড়ায় এ চুক্তি অনেক গুরুত্বপূর্ণ। 

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!