ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পুতিনকে ফোন করে যেসব আলোচনা করলেন এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:১৬, ১২ ডিসেম্বর ২০২২
পুতিনকে ফোন করে যেসব আলোচনা করলেন এরদোগান
ভ্লাদিমির পুতিন ও রিসেপ তাইয়্যেপ এরদোগান। ফাইল ফটো

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেছেন তুরস্কের পেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। ডয়চে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এতদিন কৃষ্ণসাগর বন্দর দিয়ে শুধু খাদ্যশস্য রফতানি করছিল রাশিয়া ও ইউক্রেন। এতে মধ্যস্থতা হিসেবে কাজ করছে তুরস্ক।

এবার সেখান দিয়ে অন্যান্য পণ্য রফতানি করতে আলোচনা করেছেন এরদোগান ও পুতিন। সেই তালিকায় আছে জ্বালানি পণ্যও। এ নিয়ে শিগগিরই কাজ শুরু করতে চান তারা।

Advertisement

বরাবরই রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক তুরস্কের। এ সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যেতে কথা বলেছেন এরদোগান ও পুতিন। 

তুর্কি প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আঞ্চলিক ইস্যু যেমন সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ নিয়েও দুই দেশের রাষ্ট্রপ্রধান আলোচনা করেছেন। 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!