ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

অরুণাচল সীমান্তে ভারত- চীনের সেনাদের মধ্যে ফের সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০৫, ১৩ ডিসেম্বর ২০২২
অরুণাচল সীমান্তে ভারত- চীনের সেনাদের মধ্যে ফের সংঘর্ষ
ছবি: সংগৃহীত

ভারতের অরুণাচল সীমান্তে সংঘর্ষে জড়িয়েছেন ভারত ও চীনের সেনারা।

গত শুক্রবার দুই দেশের মধ্যে সীমান্ত বিভাজনকারী নিয়ন্ত্রণরেখায় (লাইন অব কন্ট্রোল-এলএসি) এ সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

সোমবার (১২ ডিসেম্বর) এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানায়, অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

Advertisement

ভারতের দাবি, চীনের সেনারা ভারতীয় সীমান্তে ঢুকে পড়লে তাদের সেনা সদস্যরা বাধা দেন। এতে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়।

ভারতের সেনাবাহিনী আরো জানিয়েছে, সংঘর্ষের পর দুই দেশের সেনারা নিজ নিজ অবস্থানে ফিরে গেছেন। এর আগে কমান্ডার পর্যায়ে উভয়পক্ষের বৈঠক হয় বলেও জানায় তারা।

আরো পড়ুন>> মেডিকেল শিক্ষার্থীর ছদ্মবেশে মামলার রহস্য উদঘাটন করল পুলিশ!

তবে এ বিষয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে কোনো মন্তব্য জানা যায়নি। একজন প্রতিরক্ষাবিষয়ক মুখপাত্র সংঘর্ষের সময় ভারতীয় বা চীনা সৈন্যদের আহত হওয়ার বিষয়ে মন্তব্য করতেও অস্বীকার করেন।

অন্যদিকে, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বা নয়াদিল্লিতে চীনা দূতাবাসও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

১৯৬২ সালের চীন-ভারত যুদ্ধ থেকে গঠিত প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর পূর্ব লাদাখের একাধিক স্থানে মুখোমুখি অবস্থানে রয়েছে দুই দেশের সেনাবাহিনী।

আরো পড়ুন>> স্ত্রীকে খুনের অপরাধে স্বামীর কারাদণ্ড, ৬ বছর পর দেখা মিললো সেই স্ত্রীর!

পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে ২০২০ সালের জুন মাসে। এতে ভারতের ২০ সেনা সদস্য নিহত হন। এ ছাড়া চীনের ৪০ সেনা হতাহতের দাবিও করে ভারত।

চলতি বছরের সেপ্টেম্বর মাসে হিমালয় সীমান্ত বরাবর বিতর্কিত এলাকা স্বাভাবিক রাখতে সম্মত হয়েছিল উভয় পক্ষ। দীর্ঘ সময় ধরে, উভয় পক্ষের সেনারা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা ডি ফ্যাক্টো সীমান্তে আগ্নেয়াস্ত্র ব্যবহার এড়াতে প্রোটোকল মেনে চলে আসছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!