ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সীমান্তে পাকিস্তান-আফগানিস্তান সংঘর্ষ, আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:১২, ১৫ ডিসেম্বর ২০২২
সীমান্তে পাকিস্তান-আফগানিস্তান সংঘর্ষ, আহত ১০
ছবি: সংগৃহীত

পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে আফগানিস্তানের ক্ষমতাসীন দল তালেবান বাহিনীর সংঘর্ষ হয়েছে। এ সময় বেসামরিক এলাকায় গোলাগুলিতে ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুই দেশের চ্যামান সীমান্তে এ ঘটনা ঘটে।

পাকিস্তানের দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়, চ্যামান সীমান্তে পাকিস্তান ও আফগানিস্তানের সংর্ঘষের উদ্বেগ সৃষ্টি হয়েছে।

Advertisement

সংবাদমাধ্যমটির দাবি, আফগানিস্তানের তালেবানের ছোড়া দুটি কামানের গোলা পাকিস্তানের সীমান্তের বেসামরিক এলাকা চ্যানগ্যাইজ পড়ে।

নিরাপত্তা সূত্র বলছে, সীমান্তের অপর পাশ থেকে নির্বিচার এবং বিরতিহীনভাবে তালেবানরা গুলি চালাচ্ছে।

ডিএইচকিউ হাসপাতাল চ্যামনের প্রধান সুপারিনটেন্ট দ্য এক্সপ্রেস ট্রিবিউনকে বলেন, আহতদের মধ্যে নারী ও শিশুরা রয়েছে। আহতদের চিকিৎসায় সেবা দিতে হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

সংবাদমাধ্যমটির দাবি, এ পর্যন্ত চ্যামান সীমান্তে দ্বিতীয়বার হামলা করেছে আফগানিস্তানের তালেবান। গত সপ্তাহে চ্যামান সীমান্তের পাকিস্তানের অঞ্চল কিল্লি শেষ লাল মোহাম্মদ এলাকায় একটি রকেট ছুড়ে আফগানিস্তানের সেনাবাহিনী। এতে ছয়জন বেসামরিক লোক নিহত ও ২৪ জন আহত হন।

পাকিস্তানের ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশন (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, ভবিষ্যতে বেসামরিকদের ওপর হামলা এড়াতে তালেবানকে হুঁশিয়ারি করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।

পাকিস্তানে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সংগঠনটি মূল পাকিস্তানে নিষিদ্ধ। গত বছরের ১৫ আগস্ট কাবুল দখলের পর আফগানিস্তানের মাটি ব্যবহার করে টিটিপি পাকিস্তানে হামলা চালিয়ে আসছে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!