বুধবার (১৪ ডিসেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলীয় সারাফান্দ গ্রামে এই হামলার ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, ঘটনার দিন গভীর রাতে দায়িত্ব পালন শেষে রাজধানী বৈরুতে ফেরার পথে আটজন সৈন্যকে বহনকারী দুটি সাঁজোয়া যানে অস্ত্রধারীরা হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে।
.png)
নিহত ওই শান্তিরক্ষী আয়ারল্যান্ডের সশস্ত্র বাহিনীর সদস্য। তিনি লেবাননে নিযুক্ত শান্তিরক্ষী মিশন ইউনাইটেড ন্যাশনস ইন্টেরিম ফোর্সেস ইন লেবাননের (ইউএনআইএফআইএল) এর একজন সদস্য ছিলেন।
আয়ারল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দায়িত্ব পালন শেষে রাজধানী বৈরুতে ফেরার পথে সেনাদের বহনকারী দুটি সাঁজোয়া যানে অস্ত্রধারীরা হালকা আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়।
আরো পড়ুন>> বাড়ির ছাদে দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনি কিশোরীকে মাথায় গুলি করে হত্যা!
বিবৃতিতে আরো বলা হয়েছে, ইউএনআইএফআইএলের আরো এক সদস্য গুরুতর আহত হয়েছেন এবং আরো দু’জন সেনা হালকা আঘাত পেয়েছেন। তাদের চিকিৎসা চলছে।
আইরিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, ‘এটি খুবই গভীর দুঃখের বিষয় যে আইরিশ প্রতিরক্ষা বাহিনীর একজন সদস্য গত রাতে লেবাননে এক গুরুতর ঘটনায় প্রাণ হারিয়েছেন।’
তবে এই হামলার পেছনে কারা ছিল তা এখনো জানা যায়নি। এমনকি কোনো গোষ্ঠী এই হামলার দায়ও স্বীকার করেনি।