ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কঙ্গোতে হেলিকপ্টার বিধ্বস্ত, ৮ শান্তিরক্ষী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:২৪, ৩০ মার্চ ২০২২
কঙ্গোতে হেলিকপ্টার বিধ্বস্ত, ৮ শান্তিরক্ষী নিহত
ছবি: সংগৃহীত

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন মনুস্কো-তে নিয়োজিত ৮ সেনা নিহত হয়েছেন। নিহতদের ৬ জনই পাকিস্তানের সেনা কর্মকর্তা এবং বাকি দুইজন রাশিয়া ও সার্বিয়ার শান্তিরক্ষী। স্থানীয় সময় মঙ্গলবার কঙ্গোর পূর্বাঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্তের এই ঘটনা ঘটে। জাতিসংঘের বরাত দিয়ে বুধবার সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

জাতিসংঘ জানিয়েছে, বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ের মধ্যে মঙ্গলবার কঙ্গোতে জাতিসংঘের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে ওই আট শান্তিরক্ষী নিহত হন। শান্তিরক্ষীদের মরদেহ উদ্ধার করে গোমায় নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া হেলিকপ্টার বিধ্বস্তের বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলেও জানায় সংস্থাটি।

আরো পড়ুন: দিল্লিতে নালায় পড়ে রিকশাচালক-শ্রমিকসহ নিহত ৪

Advertisement

পাকিস্তানের সেনাবাহিনীর ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর)-এর বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, কঙ্গোতে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারানো সেনা কর্মকর্তাদের দুইজন মেজর এবং একজন কর্নেল পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

তাদের নাম, লেফটেন্যান্ট কর্নেল আসিফ আলী আওয়ান (পাইলট), মেজর ফাইজান আলী, মেজর মোহাম্মদ সাদ নোমানী (কো পাইলট), নায়েব সুবেদার সামি উল্লাহ খান (ফ্লাইট ইঞ্জিনিয়ার), হাবিলদার মোহাম্মদ ইসমাইল (ক্রু চিফ) এবং মোহাম্মদ জামিল।

এদিকে পাকিস্তানের সেনাবাহিনীও জানিয়েছে, হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় আটজনের সবাই মারা গেছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: কঙ্গো
লিংক সফলভাবে কপি হয়েছে!