ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সমুদ্রসীমা চুক্তিতে সই করলো লেবানন-ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:০৫, ২৮ অক্টোবর ২০২২
সমুদ্রসীমা চুক্তিতে সই করলো লেবানন-ইসরায়েল
ফাইল ফটো

অবশেষে সমুদ্রসীমা নির্ধারণ চুক্তিতে সই করেছে লেবানন ও ইহুদীবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েল। এ চুক্তির ফলে লেবানন তার দক্ষিণে সমুদ্রসীমা নির্ধারণ করতে পারবে।

চুক্তির বিষয়ে চূড়ান্তভাবে কাগজপত্র জাতিসংঘের কাছে উপস্থাপন করা হয়। 

চুক্তি সইয়ের পর লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এক বিবৃতিতে বলেন, এ চুক্তি লেবানন সরকার, জনগণ ও প্রতিরোধকারী শক্তির জন্য বিজয়। একইসঙ্গে হিজবুল্লাহর যোদ্ধাদের তিনি উচ্চ সতর্কতায় থাকার আহ্বান জানান।

Advertisement

চুক্তি সইয়ের পর লেবাননের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ।

বিশেষজ্ঞরা ধারণা করছেন, এ চুক্তির ফলে লেবানন এখন তেল রফতানিকারক দেশে পরিণত হবে। লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেন, সমুদ্রসীমা সংক্রান্ত চুক্তি রাজনৈতিক বিষয়। এর সঙ্গে ইরায়েলের কূটনৈতিক কোনো সম্পর্ক নেই।

ইসরায়েল ও লেবানন দুই পক্ষ চুক্তিতে সই করায় প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট মার্কিন জো বাইডেন। তিনি বলেন, এ চুক্তি লেবাননের নিজস্ব প্রাকৃতিক সম্পদ আহরণের পথ সুগম করবে। চুক্তিটি এমন সময় হলো যখন পশ্চিমাদেশগুলো রাশিয়ার গ্যাসের বিকল্প গ্যাস রফতানিকারক দেশ খুঁজছে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!