ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

লেবাননে সব ব্যাংক বন্ধের সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৮, ২২ সেপ্টেম্বর ২০২২
লেবাননে সব ব্যাংক বন্ধের সিদ্ধান্ত
ছবি: সংগৃহীত

ব্যাপক অর্থনৈতিক সংকটে ভুগতে থাকা মধ্য প্রাচ্যের দেশ লেবাননে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে সব ব্যাংক।

বুধবার (২২ সেপ্টেম্বর) দেশটির ব্যাংকিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আসে এ ঘোষণা।

বিবৃতিতে জানানো হয়, ব্যাংকগুলোকে পর্যাপ্ত সুরক্ষা দিতে ব্যর্থ সরকার। নিজেদের গচ্ছিত অর্থ উত্তোলনের জন্য যেকোনো সময় হামলা চালাচ্ছেন আমানতকারীরা। অনেকে খেলনা পিস্তলের মুখে জিম্মি করছেন কর্মকর্তাদের। তবে, কিছু ক্ষুব্ধ লেবানিজের হাতে ছিল সত্যিকারের অস্ত্রও। যার কারণে নিরাপত্তা হুমকিতে পরেছেন ব্যাংক কর্মীরা।

Advertisement

আরো পড়ুন>> ‘ধন্যবাদ’ না জানানোয় ছুরি দিয়ে কুপিয়ে হত্যা!

গেলো সপ্তাহেই পাঁচটি জিম্মি ঘটনা দেখেছে লেবানন। চরম অর্থনৈতিক সংকটের কারণে ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। এর ফলে অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ গচ্ছিত থাকলেও নির্দিষ্ট পরিমাণের বাইরে তুলতে পারবেন না গ্রাহকরা।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!