শনিবার দিল্লির রানহোলা এলাকায় একটি এটিএম থেকে টাকা চুরির চেষ্টার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন ২৭ বছর বয়সী কামাল ও ২০ বছর বয়সী পারভীন।
পুলিশ কর্মকর্তা জানান, শনিবার রাত ২টার দিকে পুলিশ খবর পায়, দুই ব্যক্তি গ্যাস ওয়েল্ডার ব্যবহার করে একটি এটিএম কাটার চেষ্টা করছে। ঘটনাস্থলে পৌঁছে দেখা যায়, অভিযুক্তরা যন্ত্রপাতি ফেলে পালিয়েছে।
.png)
পুলিশের উপ-কমিশনার (আউটার) সমীর শর্মা জানান, ওই এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে অভিযুক্তদের শনাক্ত করা হয়। পরে বাপরোলার হরফুল বিহার থেকে তাদের গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে অভিযুক্ত কামাল জানিয়েছেন, চুরির জন্য চাচাতো ভাই পারভীনের সঙ্গে মিলে গ্যাস কাটার, এলপিজি সিলিন্ডারসহ অন্যান্য যন্ত্রপাতির ব্যবস্থা করেছিলেন।
পারভীনও বলেন, টাকা দেখিয়ে প্রেমিকাকে অভিভূত করার জন্য এ চুরিতে সাহায্য করতে রাজি হন তিনি।