এ সময় ইহুদিবাদী সেনারা ভারী কামানের ২৩টি গোলাবর্ষণ করে বলে কোনো কোনো সূত্র জানিয়েছে। তবে এসব হামলায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি।
ওই হামলার কয়েক ঘণ্টা আগে দক্ষিণ লেবাননের ওই এলাকা থেকে ইসরায়েল অভিমুখে একটি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স। রকেটটি একটি খোলা প্রান্তরে আঘাত হানে।
.png)
আরো পড়ুন: ফোনে কথা বলতে বলতে ম্যানহোলে পড়লেন নারী
১৯৬৭ সালে ইহুদিবাদী ইসরায়েল লেবাননের শেবা কৃষি খামার দখল করে নেয়ার পর থেকে তেল আবিবের সঙ্গে বৈরুত কার্যত যুদ্ধাবস্থায় রয়েছে। এখন পর্যন্ত ওই কৃষি খামার ফেরত দেয়নি দখলদার সরকার।
২০০০ সাল শুরু হওয়ার আগে একবার এবং ২০০৬ সালে আরেকবার দক্ষিণ লেবাননে আগ্রাসন চালায় ইহুদিবাদী ইসরায়েল। দুইবারই লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর তীব্র প্রতিরোধের মুখে মারাত্মকভাবে পরাজিত হয়ে সেনা প্রত্যাহার করে নিতে বাধ্য হয় তেল আবিব।