ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ফিলিস্তিনিদের ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ হচ্ছে ইসরায়েলের আইরন ডোম

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:১২, ১২ মে ২০২১
ফিলিস্তিনিদের ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ হচ্ছে ইসরায়েলের আইরন ডোম
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় এখনো অব্যাহত আছে ইসরায়েলি সেনাবাহিনীর বিমান হামলা। টানা হামলায় চালিয়ে ৩৫ জনকে হত্যার পর পাল্টা জবাব দিচ্ছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। ইসরায়েলের অভ্যন্তরে দুই শতাধিকের বেশি রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।

হামাসের বরাত দিয়ে ফিলিস্তিন ইনফরমেশন সেন্টার জানিয়েছেন, গাজা থেকে ইসরাইলের আশদোদ এবং আশকেলন শহরে হামাস ব্যাপকভাবে রকেট হামলা চালিয়েছে। মাত্র পাঁচ মিনিটে এই দুই শহরে ১৩৭টি রকেট হামলা চালানো হয়েছে। ইসরাইলের দুই শহরের বিরুদ্ধে এটি এ যাবৎকালের সবচেয়ে বড় হামলা বলে এক বিবৃতিতে দাবি করেছে হামাস। 

এদিকে হামাসের এই লাগাদার রকেট হামলায় বিধ্বস্ত ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম শহর তেল আবিব। হামাসের লাগাতার নিক্ষেপিত ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ হচ্ছে ইসরায়েলের আইরন ডোম।

Advertisement

মঙ্গলবার একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে সেখানে। শহরটিতে বেজেছে সাইরেন সতর্কতা। সাইরেনের শব্দে নিরাপদ আশ্রয়ের খোঁজে ইসরায়েলেদের পালাতে দেখা গেছে। হামাসের এই রকেট হামলার কারণে তেল আবিবের সবচেয়ে কাছের বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে ইসরায়েল।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, গাজা থেকে নিক্ষেপিত অগণিত রকেটের মধ্যে ২০০ রকেটকে ঠেকিয়ে দিয়েছে তাদের আইরন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র জোনাথন কনরিকাস দাবি করেছেন, রকেটগুলোর বেশিরভাগই আইরন ডোম মিসাইল সিস্টেম প্রতিরোধ করেছে। তবে মধ্যপ্রাচ্যের গণমাধ্যম ডেইলি সাবা বলেছে, হামাসের রকেট হামলায় ট্রান্স-ইজরাইল পাইপলাইন ও তেল শোধনাগারে বিশাল অগ্নিকাণ্ড ঘটেছে। কয়েকটি অবৈধ বাড়ি ধ্বংস হয়েছে। 

চ্যানেল ১২ টেলিভিশনে দেখানো হয়েছে, আশকেলন শহরের পার্শ্ববর্তী স্থান মেডিটেরানিয়ান সিটিতে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখা দেয়। চারিদিক দাউদাউ করে জ্বলতে থাকে। শহরটি তেল আবিবের দক্ষিণে অবস্থিত।

সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, হামাসের ছোড়া রকেটের আঘাতে ইসরায়েলের বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আশকেলন শহরে একটি অ্যাপার্টমেন্ট এবং বেইত নেকোফা এলাকায় একটি বাড়ি ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলের দক্ষিণাঞ্চলের আশখেলন শহরে ৫ জন নিহত হয়েছেন। এছাড়া অনন্ত ১০ আহত হয়েছেন। 

পাল্টা হামলার বিষয়ে হামাসের সশস্ত্র শাখা আল-কাসেম ব্রিগেডস বলেছে, গাজায় ইসরাইলের বিমান হামলায় ১২ তলা ভবন ধ্বংস হয়ে গেছে। এ হামলার প্রতিশোধ নিতে তেল আবিবের দিকে রকেট নিক্ষেপ করেছে তারা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!