হিন্দুদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের: নাটোরে হুইপ দুলু
বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, "মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন—সবাই মিলে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় এনেছেন। তাই হিন্দু সম্প্রদায়সহ সকলের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের।"
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় নাটোর সদরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের কদম সাতুরিয়া সর্বজনীন দুর্গা মন্দির পরিদর্শনকালে ভক্তবৃন্দের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুইপ দুলু দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়ে বলেন, "যে কয়দিন পূজা উদযাপন শেষ না হবে এবং প্রতিমা বিসর্জন না হবে, ততক্ষণ পর্যন্ত বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মীরা প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত মন্দির পাহারা দেবে। স্থানীয় এমপি হিসেবে এলাকা ও সনাতন ধর্মাবলম্বীদের রক্ষা করা আমার নৈতিক দায়িত্ব।"
সরকারের প্রাপ্তি ও সহায়তার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, "তারেক রহমানের সরকার স্বাধীনতার ৫৬ বছর পর এই প্রথম প্রতিটা মন্দিরে ৬০০ কেজি করে চাল অনুদান দিয়েছে। সরকারের এই অনুদানের পর এমপি হিসেবে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আরও ২০০ কেজি যোগ করে মোট ৮০০ কেজি করে চাল প্রতিটি মন্দিরে পৌঁছে দেওয়া হয়েছে।"
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, বিসিবি কাউন্সিলর ফারহাদ আলী দেওয়ান শাহীনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও পূজারী ভক্তবৃন্দ।