ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

প্রেসিডেন্ট নির্বাচন করতে চতুর্থবার ব্যর্থ লেবানন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:০১, ২৫ অক্টোবর ২০২২
প্রেসিডেন্ট নির্বাচন করতে চতুর্থবার ব্যর্থ লেবানন
ছবি: সংগৃহীত

প্রেসিডেন্ট নির্বাচন করতে চতুর্থবারের মতো ব্যর্থতার পরিচয় দিয়েছে লেবাননের জাতীয় সংসদ। আগামী এক সপ্তাহ পর বর্তমান প্রেসিডেন্ট মিশেল আউনের ক্ষমতার মেয়াদ শেষ হবে। কিন্তু দেশটির সংসদ এখনো নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে সক্ষম হলো না।

সোমবার লেবাননের জাতীয় সংসদে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এতে লেবাননের জাতীয় সংসদের ১২৮ সদস্যের মধ্যে ১১৪ জন উপস্থিত হন এবং কয়েকজন ওয়াক আউট করেন।

ভোটাভুটিতে মিশেল মুআওয়াদের পক্ষে পড়ে ৩৯ ভোট, ১০টি ভোট পড়ে ইসাম খলিফার পক্ষে এবং ৫০টি খালি ভোট পড়ে। লেবাননের সংবিধান অনুযায়ী, দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে যেকোনো ব্যক্তিকে ৮৬টি ভোট বা সংসদের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন পেতে হবে।

Advertisement

এর আগে, ২৯ সেপ্টেম্বর, ১৩ অক্টোবর ও ২০ অক্টোবর লেবাননের জাতীয় সংসদে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটাভুটিতে হয়। আগামী বৃহস্পতিবার সংসদ স্পিকার নাবি বেরি আবার প্রেসিডেন্ট নির্বাচনের জন্য অধিবেশন ডেকেছেন।

লেবাননের সংবিধান অনুসারে, খ্রিস্টান সম্প্রদায় থেকে লেবাননের প্রেসিডেন্ট নির্বাচিত হন। বর্তমান প্রেসিডেন্ট মিশেল আউন ২০১৬  সালে ক্ষমতায় আসেন। ৪৫ বার প্রচেষ্টার পর তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!