ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জাতিসংঘের দূত থেকে সরে দাঁড়ালেন অ্যাঞ্জেলিনা জোলি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:২৭, ১৭ ডিসেম্বর ২০২২
জাতিসংঘের দূত থেকে সরে দাঁড়ালেন অ্যাঞ্জেলিনা জোলি
মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি- ফাইল ফটো

২০ বছরের বেশি সময় জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) দূত হিসেবে কাজ করছেন অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। তবে তিনি আন্তর্জাতিক সংস্থাটি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। 

শনিবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 
 
৪৭ বছর বয়সী হলিউড অভিনেত্রী জোলি বলেন, জাতিসংঘের অনেক কর্মসূচি রয়েছে যেগুলোতে কাজ করব। আমি শরণার্থী ও বাস্তুচ্যুত মানুষের পাশে দাঁড়াতে আগামীতে সবরকম প্রচেষ্টা চালিয়েও যাব।

তিনি আরো বলেন, ২০ বছর জাতিসংঘের সঙ্গে কাজজের পর মনে হচ্ছে এখন আমার ভিন্নভাবে কাজের সময় এসেছে।

Advertisement

ইউএনএইচসিআর বলেছে, অ্যাঞ্জেলোনা জলি সবচেয়ে প্রভাবশালী শরণার্থী অধিকার আইনজীবীদের একজন।

এর আগে, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেখতে ২০১৯ সালের ৪ ফেব্রুয়ারি দুদিনের সফরে কক্সবাজারে আসেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!