ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

দুই বছরের শিশুকে গিলে ফেলল জলহস্তী!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৮, ১৭ ডিসেম্বর ২০২২
দুই বছরের শিশুকে গিলে ফেলল জলহস্তী!
ছবি: সংগৃহীত

বিধাতার লিখন, যায় না খণ্ডন। তাই মৃত্যু মুখে পড়েও বেঁচে ফেরাটাই লিখা ছিল দুই বছরের শিশুর কপালে। শিশুটিকে গিলে ফেলেছিল একটি দৈত্যাকার জলহস্তী। কিন্তু শিশুটিকে মুখ থেকে বেরও করে দেয় জলহস্তীটি।

আফ্রিকার দেশ উগান্ডায় এমন একটি রোমহর্ষক ঘটনা ঘটেছে।

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের এপ্রিলে এ ভয়ানক ঘটনা ঘটে। কিন্তু সম্প্রতি এ খবর প্রকাশ্যে এসেছে। ঘটনার দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে ভিডিওটির সত্যতা যাচাই করা হয়নি।

Advertisement

শিশুটি এডওয়ার্ডসের বাড়ি লেকের কাছে। সে তার বাড়ির বাইরে খেলছিল। শিশুটি খেলতে খেলতে লেকে চলে যায়। তারপরই জলহস্তীর আক্রমণের মুখে পড়ে সে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটির শরীরের অর্ধেক গিলে ফেলেছিল জলহস্তী। তা দেখে এলাকাবাসী জলহস্তীকে লক্ষ্য করে পাথর ছুড়ে মারে। এরপর শিশুটিকে মুখ থেকে বের করে ফেলে দেয় প্রাণীটি। সঙ্গে সঙ্গে শিশুটিকে হাসপাতালে নেয়া হয়। তবে শিশুটি কী ধরনের আঘাত পেয়েছে তা জানা যায়নি। তাকে জলাতঙ্কবিরোধী ওষুধ দেওয়া হয়েছে।কেউ কেউ দাবি করেছেন, জলহস্তীটি শিশুটির সঙ্গে খেলছিল। শিশুটিকে খাওয়ার ইচ্ছা তার ছিল না। কারণ হিপ্পোরা নিরামিষাশী। কিন্তু ভয় পেলে মানুষকেও আক্রমণ করে। আফ্রিকায় প্রতিবছর প্রায় ৫০০ মানুষ হিপ্পোর আক্রমণে মারা যায়।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!