ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ক্যামেরায় অপহরণের দৃশ্য, তরুণী দিলেন রোমহর্ষক বর্ণনা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:০৯, ২০ ডিসেম্বর ২০২২
ক্যামেরায় অপহরণের দৃশ্য, তরুণী দিলেন রোমহর্ষক বর্ণনা
ছবি: সংগৃহীত

মেয়েকে নিয়ে হেঁটে যাচ্ছিলেন বাবা। হঠাৎ একটি সাদা গাড়ি এসে দাঁড়ায়। বাবাকে ধাক্কা দিয়ে মেয়েটিকে তুলে নিয়ে পালিয়ে যায় মুখোশধারীরা। গা শিউরে ওঠা এমন দৃশ্য ধরা পড়ে সিসি ক্যামেরায়।

এ ঘটনার ১২ ঘণ্টা যেতে না যেতেই অপহৃত সেই তরুণী ভিডিওবার্তায় জানান, তিনি অপহরণকারীদের মধ্যে একজনকে বিয়ে করেছেন। আদতে সেই যুবক তার দীর্ঘদিনের প্রেমিক, যার সঙ্গে আগেও পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন।

ভারতের তেলেঙ্গানায় সম্প্রতি নাটকীয় এ ঘটনা ঘটে। অষ্টাদশী ওই তরুণী জানান, প্রেমিক ভিন্ন গোত্রের হওয়ায় তাদের বিয়ের বিরুদ্ধে ছিলেন তার বাবা। তারা ১০ মাস আগেই বিয়ে করেছেন। কিন্তু ২৪ বছর বয়সী বরের বিরুদ্ধে যৌন হয়রানি ও বাল্যবিয়ের অভিযোগে মামলা করা হয়। তখনো কনের বয়স ১৮ হয়নি। কিন্তু এখন বয়সের সেই বাধা কেটে গেছে।

Advertisement

তরুণীর দাবি, অপহরণের ঘটনাটি মোটেও সাজানো বা নাটক ছিল না। চার মুখোশধারী যুবক যখন তাকে টেনে গাড়িতে তুলছিলেন, তখন সত্যিই অপহৃত হচ্ছেন বলে ভেবেছিলেন তিনি। কিন্তু যখন দেখেন, অপহরণকারীদের মধ্যে একজনের সঙ্গে তার চার বছর ধরে প্রেম চলছে, তখন মন্দিরে গিয়ে ফের বিয়ে করার পরিকল্পনা করেন।

এনডিটিভি জানিয়েছে, প্রেমিক বর উপসাগরীয় একটি দেশে কাজ করতেন। আর প্রেমিকা কলেজছাত্রী, যার বাবা পেশায় গাড়িচালক।

স্থানীয় পুলিশও এ ঘটনায় মাঠে নামে। ভিডিওতে দেখা যায়, তিনজন মুখোশধারী গাড়ি থেকে নেমে আসেন। একজন তরুণীর বাবাকে ঠেলে ফেলে দেন এবং আরেকজন মেয়েটিকে জোর করে গাড়ির পেছনে তুলে নেন। এরপর সবাই পালিয়ে যান। আর মেয়েটির বাবা গাড়ির পেছন পেছন ছুটতে থাকেন।

ডেইলি-বাংলাদেশ/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!