স্থানীয় সংবাদমাধ্যমে বরাত দিয়ে মার্কিন সাময়িকী নিউজউইক এ খবর জানিয়েছে।
বৃহস্পতিবার সকালে জরুরি সেবার পক্ষ থেকে রুশ বার্তা সংস্থা তাসকে জানানো হয়, রণতরী থেকে ২০ জনকে সরিয়ে নেয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কেউ হতাহত হননি।
.png)
নৌযানটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ইউনাইটেড শিপবিল্ডিং কর্পোরেশনের প্রধান আলেক্সেই রাখমানভ বলেন, মেরামত কাজের সময় আগুন লাগে। ২০১৮ সাল থেকে মেরামতের জন্য অ্যাডমিরাল কুজনেতসভ শুকনো স্থানে নোঙর করা অবস্থায় রয়েছে।
৪৩ হাজার টনের ১ হাজার ফুট দীর্ঘ যুদ্ধজাহাজে ১ হাজার ৩০ ক্রু অবস্থান করতে পারে। এতে রয়েছে জাহাজবিধ্বংসী ও আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা।
২০২২ সালের নভেম্বরে কর্মকর্তারা জানান, ২০২৪ সালের প্রথমার্ধে জাহাজটি সমুদ্র চলাচলের জন্য প্রস্তুত হবে।