ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সব রেকর্ড ছাড়িয়ে চীনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:২৮, ২৪ ডিসেম্বর ২০২২
সব রেকর্ড ছাড়িয়ে চীনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত!
ফাইল ফটো

‘জিরো কোভিড নীতি’ শিথিলের পর করোনার সংক্রমণে টালমাটাল চীন। দেশটিতে চলতি সপ্তাহে প্রতিদিন করোনায় ৩ কোটি ৭ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন!

চীনের দেশের স্বাস্থ্য প্রশাসনের শীর্ষ পর্যায় থেকেই এ ভয়ঙ্কর তথ্য পাওয়া গিয়েছে।

গত তিন বছরে সারাবিশ্ব মহামারির কবলে পড়েছিল তখনও চীনে দৈনিক করোনা শনাক্ত রোগীর সংখ্যা ছিল ৪০ লাখের কাছে। সে দিক বিবেচনায় এক দিনে কোভিড স‌ংক্রমণের নিরিখে অতীতের সব রেকর্ড দেশটিতে ভেঙে গেছে।

Advertisement

মার্কিন সংবাদ সংস্থা ব্লুমবার্গের খবর অনুয়ায়ী, ডিসেম্বর মাসের শুধু প্রথম ২০ দিনের পরিসংখ্যান থেকেই এ সংখ্যাটা পাওয়া গিয়েছে। তারপর পরিস্থিতি আরো খারাপ হয়েছে বলেই আশঙ্কা করা হচ্ছে। বিশ্বের সর্বাধিক জনবহুল দেশের জনগোষ্ঠীর আঠারো শতাংশই করোনায় আক্রান্ত।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দিনে তিন হাজার ৪৯ জন করোনায় আক্রান্ত হচ্ছেন। বাস্তবে অনেক বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন, এই পরিসংখ্যান থেকেই তা স্পষ্ট।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের পক্ষ থেকে অবশ্য জানানো হয়, কেউ অন্য দুরারোগ্য ব্যধিতে আক্রান্তের পর কোভিডে আক্রান্ত হলে তাকে কোভিড পজিটিভ রোগী হিসেবে ধরা হবে না। চীন সরকার এভাবে কোভিড আক্রান্ত এবং মৃতের সংখ্যা চেপে যাচ্ছে বলে অভিযোগ তুলেছে পশ্চিমা সংবাদমাধ্যম।

তাদের দাবি, করোনা মোকাবিলায় নাজেহাল অবস্থায় রয়েছে বেজিং প্রশাসন। মর্গে মরদেহে উপচে পড়ছে, জ্বরের ওষুধও মিলছে না সহজে।

উল্লেখ্য, তুমুল গণবিক্ষোভের মুখে কিছুদিন আগে ‘জিরো কোভিড নীতি’ থেকে সরে এসেছিল চিন। শিথিল হয়েছিল পুরনো কোভিডবিধি। তারপর করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী হতে থাকে। জনগোষ্ঠীর মধ্যে প্রতিরোধ ক্ষমতা তৈরি না হওয়ায় এবং কোভিডের শক্তিশালী প্রতিষেধক ব্যবহার না করায় চীনকে বিপাকে পড়তে হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।

সূত্র- আনন্দবাজার পত্রিকা।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
ট্যাগ: করোনা চীন
লিংক সফলভাবে কপি হয়েছে!