বুধবার (২৮ ডিসেম্বর) চীনের ঝেংঝৌ শহরে একটি সেতুতে এ দুর্ঘটনা ঘটেছে।
সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়, যে সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটেছে সেটির নাম ঝেংজিং হুয়াংহে ব্রিজ। ইয়েলো নদীর ওপর অবস্থিত এ সেতু ঝেংঝৌ ও শিনজিয়াংকে যুক্ত করেছে। সেতুটির ওপর বিপরীতমুখী দুটি পথ রয়েছে। দুই পাশেই এমন সংঘর্ষের ঘটনা ঘটেছে।
.png)
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, সেতুর ওপর বিশাল এলাকাজুড়ে গাড়ির স্তূপ। একটির সঙ্গে আরেকটি গাড়ি লেগে আছে। কোনোটির সামনের গ্লাস ভেঙেছে। কোনোটির জানালার গ্লাস ভেঙেছে। এতে একটি গাড়ি কয়েকটি গাড়ির ওপর উঠে গেছে। এই ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, ‘এটা খুবই ভয়ংকর ঘটনা। অনেক মানুষ এখানে আছে। মনে হয় না এ সেতু থেকে আমরা সহজে বের হতে পারব।’
আরো পড়ুন>> ৪৬ কেজি ওজন কমিয়ে পুরস্কৃত হলেন পুলিশ কর্মকর্তা
সেখানে কুয়াশার কারণে ৫০০ মিটারের বেশি দূরে দেখা যায় না। চীনের স্থানীয় আবহাওয়া অফিস বলছে, বুধবার সকালে ওই এলাকায় কুয়াশার কারণে দৃষ্টিসীমা ২০০ মিটার নিচে নেমে আসে। এতেই ঘটে দুর্ঘটনা। ধারণা করা হচ্ছে, প্রথমে দুটি গাড়ির সংঘর্ষ হয়েছে। এরপর একের পর এক গাড়ি এসেছে আর একে অপরকে ধাক্কা দিয়েছে।
ঝেংজিং হুয়াংহে ব্রিজের এ দুর্ঘটনায় অনেকে আহত হয়েছেন। তাদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে। এ উদ্ধারে কাজ করছে ১১টি ট্রাক ও অগ্নিনির্বাপণ বিভাগের ৬৬ কর্মী। দুর্ঘটনার পরপরই ওই সেতুতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে ঠিক কতজন আহত হয়েছেন, সেই হিসাব দেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।