শুক্রবার সন্ধ্যায় দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আয়দিনের নাজিলি জেলার এ ঘটনা ঘটে।
আন্তর্জাতিক গণমাধ্যগুলোর তথ্যমতে, কাবাবের ঐ রেস্তোরাঁর কয়েকজন কর্মী সন্ধ্যায় গ্যাসের টিউব থেকে এক ধরনের গন্ধ পাচ্ছিলেন। কিন্তু বিষয়টি বোঝার আগেই বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে গ্যাসের টিউবে লিকেজের জেরেই এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
.png)
তবে, বিস্ফোরণের কারণটি এখনো স্পষ্ট নয়। এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিস্ফোরণে সংশ্লিষ্টতার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে।