প্রভাবী হওয়ার আগে পেশাদার ‘কিকবক্সিং’ করতেন অ্যান্ড্রু। ২০০৫ সালে ‘কিং কোবরা’ নামে ওই খেলায় বেশ নাম করেন তিনি। জেতেন বিশ্ব খেতাবও। পড়ে এমএমএ-তেও নামের তিনি। কিন্তু ২০১৬ সালের আগে পর্যন্ত রিংয়ের বাইরে তার পরিচিতি বিশেষ ছিল না।
ব্রিটেনে রিয়েলিটি শো’তে অংশ নেন টেট। কিন্তু সেখানে সমকাম বিরোধী ও বর্ণবৈষম্যমূলক কথা বলার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এক নারীকে বেল্ট দিয়ে আঘাত করার ভিডিও প্রকাশ্যে আসে। তার পরই অনুষ্ঠান থেকে ছেঁটে ফেলা হয় তাকে।
.png)
এর পরই নিজেকে পুরুষতান্ত্রিকতার গুরু হিসাবে সমাজমাধ্যমে প্রচার করা শুরু করেন টেট। সমাজমাধ্যমে নারীবিদ্বেষী ভিডিও প্রচার করতে শুরু করেন তিনি। নিজেকে প্রকাশ্যেই নারীবিদ্বেষী বলেও ঘোষণা করেন তিনি।
আরো পড়ুন>> অপারেশনের টেবিলে রোগীকে যৌন হেনস্তা!
নিজের ধনসম্পদের প্রচার করতেও শুরু করেন তিনি। ফেসবুক ও ইনস্টাগ্রামে তার ৪৭ লক্ষেরও বেশি অনুরাগী তৈরি হয়। সেখানেই কী ভাবে ‘দাদাগিরি’ করতে হবে তা শেখাতেন তিনি। এমনকি, নিজের সাইটকে বিশ্ববিদ্যালয় বলেও ঘোষণা করেন তিনি।
গুরু সেজে নিজের মতবাদ প্রচার করা শুরু করেন। নারীদের কুকুরদের সঙ্গে তুলনা করা থেকে ধর্ষণের জন্য নারীদেরই দায়ী করা বিভিন্ন সময়ে বিভিন্ন বিতর্কে জড়িয়েছেন তিনি। শেষ পর্যন্ত ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামে তার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। ইলন মাস্ক টুইটারের ক্ষমতা দখল করার পর নিজের টুইটার অ্যাকাউন্ট ফিরে পান টেট। ফের শুরু হয় কটূক্তি করা।
শুধু সমাজমাধ্যমই নয়, নিজস্ব ওয়েবসাইটও চালাতেন টেট। সেই কাজে তাকে সহায়তা করতেন ভাই ক্রিস্টিয়ান টেট। সেই ওয়েবসাইটে নারীদের যৌনাচারের নানা ভিডিও প্রকাশ করা হত। জুন মাসে একটি সংবাদপত্রে প্রকাশ পায় সে কথা।
আরো পড়ুন>> আফগানিস্তানে ২৫ জনকে হত্যা করেছিলেন প্রিন্স হ্যারি
গত ২৭ ডিসেম্বর অ্যান্ড্রু টেট পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের উদ্দেশে কটাক্ষ করে একটি টুইট করেন। তার কড়া জবাব দেন গ্রেটা। গ্রেটার সেই টুইট ভাইরাল হয়ে যায়।
ঘটনাচক্রে তার পরই হাজতে গেলেন টেট। এক নারী পুলিশের কাছে অভিযোগ করেন, টেট দিনের পর দিন তাকে আটকে রেখে যৌন হেনস্থা করেন। প্রাথমিক তদন্তের পর রোমানিয়া প্রশাসনের অভিযোগ, অন্তত ৬ জন নারীকে আটকে রেখেছিলেন টেট ও তার সঙ্গীরা। যৌনদাসীর মতো ব্যবহার করা হত তাদের। এমনকি, বন্দি নারীদের শরীরে ‘টেটের গোলাম’ বলে ট্যাটুও করে দেওয়া হয় বলে অভিযোগ।
গ্রেফতারির পরে টেট পুলিশ ও প্রশাসনকেও গালিগালাজ করেন বলে অভিযোগ। তবে টেট যা-ই করুন, তদন্ত চলাকালীন আপাতত তাকে হাজতেই থাকতে হচ্ছে। এমনই নির্দেশ দিয়েছে রোমানিয়ার একটি আদালত।
সূত্র: নিউইয়র্ক পোস্ট, আনন্দবাজার