ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পশ্চিমবঙ্গে স্কুলের মধ্যাহ্নভোজের খাবারে সাপ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩:৫১, ১০ জানুয়ারি ২০২৩
পশ্চিমবঙ্গে স্কুলের মধ্যাহ্নভোজের খাবারে সাপ
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে স্কুলের মিড-ডে মিল বা মধ্যাহ্নভোজের খাবারে সাপ পাওয়ার অভিযোগ উঠেছে। ওই খাবার খাওয়ায় বেশ কিছু শিশু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদেরকে হাসপাতালে নেওয়া হয়। পরে বিক্ষুব্ধরা স্কুলের প্রধান শিক্ষককে ঘেরাও করে। 

ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে মঙ্গলবার (১০ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় একটি স্কুলের মিড ডে মিলের খাবারে সাপ পাওয়ার অভিযোগ উঠেছে। এমনকি সেই খাবার খাওয়ার পরে বেশ কিছু শিশু শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে কর্মকর্তারা জানিয়েছেন।

Advertisement

তারা জানিয়েছেন, সোমবার পশ্চিমবঙ্গের বীরভূম জেলার ময়ুরেশ্বর ব্লকের একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩০ জন শিক্ষার্থী তাদের মধ্যাহ্নভোজে পরিবেশিত খাবার খাওয়ার পরে অসুস্থ হয়ে পড়ে।

ওই স্কুলেরই একজন কর্মী মধ্যাহ্নভোজের খাবার রান্না করেছিলেন। তিনি নিজেও দাবি করেছেন, মসুর ডাল ভর্তি পাত্রে একটি সাপ পাওয়া গেছে। 

তিনি বলেন, বাচ্চাদের অনেকে বমি শুরু করায় তাদেরকে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!