ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করল মেক্সিকো

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:১৯, ১৫ জানুয়ারি ২০২৩
প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করল মেক্সিকো
ছবি: প্রতীকী

মাদকের রাজ্য হিসেবে পরিচিত মেক্সিকোতে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। এখন থেকে জনসমাগমপূর্ণ স্থানে আর ধূমপান করতে পারবেন না কেউ। পাশাপাশি তামাকজাত পণ্যের বিজ্ঞাপন, বিক্রি ও প্রদর্শনীর উপরও কড়াকড়ি আরোপ করা হয়েছে দেশটিতে।

রোববার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি

প্রতিবেদনে বলা হয়, মূলত ২০০৮ সালের ধূমপান বিরোধী আইনকে সংস্কার করেই নতুন এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আগের আইন অনুযায়ী, শুধুমাত্র বার, রেস্টুরেন্ট ও কর্মক্ষেত্রে প্রকাশ্যে ধূমপান নিষেধাজ্ঞা ছিল। তবে ২০২১ সালে এর পরিধি বাড়ানোর উদ্যোগ নেয়া হয়। এরই ধারাবাহিকতায় আইনের পরিধি বাড়িয়ে বাইরে জনসম্মুখে ধূমপানকেও নিষিদ্ধ করা হলো।

Advertisement

আরো পড়ুন>> মৈত্রী এক্সপ্রেসে লুকিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা ভারতীয় যুবকের

এ আইন জারির মাধ্যমে বিশ্বের অন্যতম কঠোর তামাকবিরোধী আইন কার্যকর করেছে দেশটি।

লাতিন আমেরিকার আরও কয়েকটি দেশে জনসম্মুখে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। তবে মেক্সিকোতে এ আইন প্রয়োগের বাস্তবতা নিয়ে প্রশ্ন উঠছে জনমনে। আশঙ্কা করা হচ্ছে, প্রকাশ্যে ধূমপানে জরিমানা বা শাস্তি প্রদানের পরিবর্তে পুলিশ এটিকে ঘুষ নেয়ার মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!