ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কাবুলে সাবেক নারী সংসদ সদস্য ও দেহরক্ষীকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:০৪, ১৬ জানুয়ারি ২০২৩
কাবুলে সাবেক নারী সংসদ সদস্য ও দেহরক্ষীকে গুলি করে হত্যা
মুরসাল নবীজাদা - ফাইল ছবি

আফগানিস্তানের সাবেক এক নারী সংসদ সদস্য ও তার দেহরক্ষীকে গুলি করে হত্যা করা হয়েছে।

রোববার (১৫ জানুয়ারি) রাজধানী কাবুলে অবস্থিত ওই নারী সংসদ সদস্যের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।

দেশটির পুলিশের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম বিবিসি

Advertisement

প্রতিবেদনে বলা হয়, ক্ষমতাচ্যুত মার্কিন-সমর্থিত আফগান সরকারের সংসদ সদস্য ওই নারীর নাম মুরসাল নবীজাদা। তার বয়স ছিল ৩২ বছর। ২০১৮ সালে কাবুল থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতা দখলের পর যে কয়জন নারী সংসদ সদস্য কাবুলে থাকছেন তার মধ্যে তিনি একজন ছিলেন।

আরো পড়ুন>> স্বামীর মতোই বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন পাইলট স্ত্রী

বন্দুক হামলায় তার ভাই ও দ্বিতীয় দেহরক্ষী আহত হয়েছেন।

সাবেক সহকর্মীরা নবীজাদাকে ‘আফগানিস্তানের জন্য নির্ভীক চ্যাম্পিয়ন’ হিসেবে প্রশংসা করেছিলেন। এর আগে দেশ ছাড়ার সুযোগও প্রত্যাখ্যান করেন তিনি।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, নিরাপত্তা বাহিনী এই ঘটনার গুরুতর তদন্ত শুরু করেছে।

সাবেক আইন প্রণেতা মরিয়ম সোলাইমানখিল বলেছেন, নবীজাদা ছিলেন একজন শক্তিশালী, স্পষ্টভাষী নারী যিনি বিপদের মুখেও যা বিশ্বাস করতেন তার পক্ষে দাঁড়াতেন।

আফগানিস্তান ছেড়ে যাওয়ার সুযোগ দেওয়া সত্ত্বেও তিনি তার জনগণের পাশে থাকা ও লড়াই করার পথ বেছে নিয়েছিলেন।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!