ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পাকিস্তানে দ্বিতীয় বিয়ে করেছেন দাউদ ইব্রাহিম!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৪৮, ১৭ জানুয়ারি ২০২৩
পাকিস্তানে দ্বিতীয় বিয়ে করেছেন দাউদ ইব্রাহিম!
ছবি: সংগৃহীত

ভারতের আন্ডারগ্রাউন্ড মাফিয়া সম্রাট দাউদ ইব্রাহিম দ্বিতীয় বিয়ে করেছেন বলে জানিয়েছেন তার বোন হাসিনা পার্কারের ছেলে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, সন্ত্রাসবিরোধী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) জিজ্ঞাসাবাদে আলীশাহ পার্কার মামা দাউদ ইব্রাহিম সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়েছেন।

আলীশাহ সংস্থাটিকে জানিয়েছেন, প্রথম স্ত্রী মেজাবিনের সঙ্গে সম্পর্ক থাকা অবস্থায় দাউদ দ্বিতীয় স্ত্রী হিসেবে পাকিস্তানি পাঠান সম্প্রদায়ের এক নারীকে বিয়ে করেছেন।

Advertisement

তিনি আরো জানিয়েছেন, দাউদের প্রথম স্ত্রী মহজবিন শেখ এখনও দাউদের সঙ্গেই আছেন। তিনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন।

সংবাদ প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে দাউদ নিজের ঠিকানা বদল করেছেন। করাচিতেই অন্য একটি জায়গায় দাউদকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

আরো পড়ুন>> মিয়ানমারকে অস্ত্র তৈরিতে সহায়তা করছে ১৩ দেশের কোম্পানি

দাউদের সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছিল এনআইএ। অনেককে গ্রেফতারও করা হয়েছে। এই সংক্রান্ত মামলায় আদালতে চার্জশিটও জমা দিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা।

আলীশাহের দাবি অনুযায়ী, প্রথম স্ত্রী মেহজবিনের উপর থেকে বিভিন্ন তদন্তকারী সংস্থার নজর সরানোর উদ্দেশ্যেই দ্বিতীয় বিয়ে করে থাকতে পারেন দাউদ।

আলীশাহ এনআইএ-র কাছে দাবি করেছেন, ২০২২ সালের জুলাই মাসে দুবাইয়ে তার সঙ্গে দাউদের প্রথম স্ত্রী মেহজবিনের দেখা হয়। তখনই মেহজবিন তাকে দাউদের দ্বিতীয় বিয়ের কথা জানান।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!